ঢাকা ০৬:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আরও চার জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দিলো হামাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

গাজায় আটক জিম্মিদের হস্তান্তরের প্রক্রিয়ার অংশ হিসেবে ইসরাইলি কর্তৃপক্ষের কাছে চারজনের মরদেহ ফেরত দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। ১৪ অক্টোবর (মঙ্গলবার) মধ্যরাতে (স্থানীয় সময়) রেডক্রসের মাধ্যমে চার জিম্মির কফিন ইসরাইলি সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

সোমবার হামাস কর্তৃক ফেরত দেয়া প্রথম চারজন নিহত জিম্মিকে ইসরাইল শনাক্ত করেছে, যাদের মধ্যে ড্যানিয়েল পেরেটজ (২২), ইয়োসি শারাবি (৫৩), গাই ইলুজ (২৬) এবং বিপিন জোশি (২৩) ও একজন নেপালি নাগরিক।

এর আগে ইসরাইলের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়, হামাস ২৮ জন নিহত জিম্মির মরদেহ ফেরত না দেওয়া পর্যন্ত গাজায় ত্রাণ সরবরাহ সীমিত করা হবে। গত সোমবার ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীটি ২০ জন জীবিত জিম্মি ও চার জিম্মির মরদেহ ফেরত দেয়। রেড ক্রস এক বিবৃতিতে জানায়, ইসরাইলে আটক ৪৫ ফিলিস্তিনির মরদেহ মঙ্গলবার গাজায় ফিরিয়ে দেয়া হয়েছে।

গাজায় চলা যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘শান্তি পরিকল্পনা’র প্রথম ধাপ কার্যকর করার বিষয়টি ইসরাইল ও হামাস—দুই পক্ষ মেনে নিয়েছে। এর অংশ হিসেবে গত সোমবার দুপুরের মধ্যে গাজায় থাকা অবশিষ্ট ৪৮ জন (জীবিত ও মৃত) ইসরায়েলি জিম্মির সবাইকে হস্তান্তর করার কথা ছিল।

ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, হামাসের পক্ষ থেকে জিম্মিদের মরদেহ ফেরত দিতে (নির্ধারিত সময়ের মধ্যে) ব্যর্থ হওয়ায় তারা উপত্যকাটিতে মানবিক সহায়তা সীমিত করার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সঙ্গে মিসরের সঙ্গে রাফা সীমান্ত ক্রসিং খুলে দেয়ার পরিকল্পনাও পেছানোর সিদ্ধান্ত হয়েছে।

অন্যদিকে হামাস বলছে, যুদ্ধবিধ্বস্ত গাজায় জিম্মিদের মরদেহ খুঁজে পেতে তাদের অসুবিধায় পড়তে হচ্ছে। এরই মধ্যে জীবিত সব জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তবে এখনও হস্তান্তর না হওয়া ২০ জিম্মির দেহাবশেষ নিয়ে হামাস ও ইসরাইলি সরকারের ওপর চাপ বাড়ছে। সূত্র: বিবিসি, টাইমস অব ইসরাইল

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আরও চার জিম্মির মরদেহ ইসরাইলকে ফেরত দিলো হামাস

আপডেট সময় ০৭:৫৭:০২ অপরাহ্ন, বুধবার, ১৫ অক্টোবর ২০২৫