ঢাকা ১২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক শহীদ শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি আজকের মতো স্থগিত ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) মধ্যরাতে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের এ ঘোষণা দেন।

আব্দুল্লাহ আল জাবের বলেন, আজকের কর্মসূচি কতক্ষণ চলবে সে বিষয়ে আমরা আগে নির্দিষ্ট করে কিছু বলিনি। আমরা কারো সঙ্গে কোনো ধরনের আপোসে যাব না। সে যদি আমার ভাইও হয়, বোনও হয় তবুও আপোসের প্রশ্ন নেই।

তিনি বলেন, গত কয়েকদিন ধরে বিভিন্ন মাধ্যমে আমাদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা কোনো মৃত্যুকে পরোয়া করি না। শাহাদতের আকাঙ্ক্ষা নিয়েই আমরা এখানে দাঁড়িয়ে আছি। মৃত্যু আমাদের ভয় দেখাতে পারে না। ইনসাফের এই লড়াই চালিয়ে যাবেন। ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, আমাকে যদি শহীদ করা হয়, আমার পর যিনি আসবেন, তিনিও শহীদ না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাবেন। ইনসাফের এই সংগ্রাম কোনোভাবেই থামানো যাবে না।

এ সময় তিনি রোববার দুপুর ২টা থেকে সারাদেশের বিভাগীয় শহরগুলোতে শহীদ ওসমান হাদির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সর্বাত্মক অবরোধ কর্মসূচির ঘোষণা দেন।

অবস্থান কর্মসূচি শেষে ছাত্র-জনতা শহীদ ওসমান হাদীর সমাধির সামনে গিয়ে দোয়া করেন। এরপর আজকের মতো কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

এর আগে, শনিবার সন্ধ্যায় শহীদ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধের দ্বিতীয় দিনে জনসমুদ্রে পরিণত হয় শাহবাগ। সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, ইনকিলাব মঞ্চের নেতাকর্মী, শিক্ষার্থী ও সাধারণ জনতা শাহবাগ মোড়ে অবস্থিত শহীদ হাদি চত্বরে অবস্থান নিয়েছে।

বিপ্লবী গান, কবিতা আবৃত্তি ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ মোড়। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’ এবং ‘ইনকিলাব, ইনকিলাব—জিন্দাবাদ জিন্দাবাদ’সহ বিভিন্ন স্লোগান দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আজকের মতো স্থগিত ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচি

আপডেট সময় ০১:৫৫:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫