ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন বাহিনীতে থাকা দোসররা: শিবির সভাপতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম বলেছেন,“সরকারের নির্দেশনা আইনশৃঙ্খলা বাহিনী মানছে না। কারণ বিভিন্ন বাহিনীতে এখনো আওয়ামী লীগের দোসররা বসে আছে। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, র‌্যাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিজেদের লোকজনকে নিয়োগ দিয়েছে। তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার চেয়ে আওয়ামী লীগের পুনর্বাসনে বেশি ব্যস্ত হয়ে পড়েছে।”

সোমবার (২২ জুন) দুপুরে সাতক্ষীরা সরকারি কলেজ ক্যাম্পাসে ইসলামী ছাত্রশিবির আয়োজিত অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সাদ্দাম বলেন,“যে সরকার জুলাইয়ের রক্তের ওপর দাঁড়িয়ে সরকার গঠন করেছে, তারা হাদি হত্যার বিচার, আওয়ামী লীগের বিচার, কোটা সংস্কার ও গণভোটের প্রতি সম্মান প্রদর্শনের প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু তারা তা না করে আত্মস্বীকৃত বেইমানির পরিচয় দিয়েছে। তারা জাতির সঙ্গে বেইমানি করেছে, তাদের ঠাঁই এই বাংলাদেশে হবে না। জনগণ সময়ের অপেক্ষায় আছে, সময়ই তাদের জবাব দেবে।”

শিবির সভাপতি বলেন, “সরকারি হিসাব অনুযায়ী গত ১০০ দিনে দেশে ৬০৫ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, আর বেসরকারি হিসাব বলছে এ সংখ্যা ৯১১। এসব হত্যাকাণ্ডের বিচার ও প্রতিকার নেই। সাময়িকভাবে এসব ঘটনার পেছনে বিএনপি জড়িত। তিনি বলেন গাইবান্ধায় শিবির নেতাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুন। যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে গদি টিকিয়ে রাখা সহজ হবে না।”

সরকারের উদ্দেশে তিনি বলেন, “আমরা আপনাদের সহযোগিতা করতে চাই। যদি সহযোগিতা ভালো না লাগে, তাহলে যে ভাষা ভালো লাগে আমরা সেটাই করবো। সময় থাকতে ভালো হয়ে যান, ভদ্র হোন, দেশ সুন্দরভাবে পরিচালনা করুন। জনগণ আপনাদের দিকে তাকিয়ে আছে।”

সাদ্দাম বলেন, “গত ১৭ বছরে যারা জুলুম-নির্যাতনের শিকার হয়েছেন, যাদের স্বজন নিহত হয়েছেন, যারা গুম হয়েছেন, আয়নাঘরে গেছেন কিংবা পঙ্গুত্ব বরণ করেছেন, তারা এখন আবার জুলুমবাজে পরিণত হয়েছে।” ক্যাম্পাসের পরিবেশ প্রসঙ্গে তিনি বলেন, ছাত্রশিবির ক্যাম্পাসে কোনো গণরুম বা গেস্টরুম সংস্কৃতি চালু করতে দেবে না।”

সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি জিয়াউর রহমান ফাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির শহিদুল ইসলাম মুকুল, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুবায়ের রহমান, শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসান, জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুন্নবী, শহর জামায়াতের আমির জাহিদুল ইসলাম বকুল, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক আব্দুর রহিম ও জেলা জামায়াতের অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের প্রায় ১ হাজার ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইসলামী ছাত্রশিবিরের সাতক্ষীরা সরকারি কলেজ শাখা এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আওয়ামী লীগের পুনর্বাসনে ব্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন বাহিনীতে থাকা দোসররা: শিবির সভাপতি

আপডেট সময় ০৫:৩৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬