ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অস্ত্রসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

কুমিল্লায় বিদেশি পিস্তলসহ সাবেক রেলমন্ত্রী মুজিবুল হকের ঘনিষ্ঠ সহচর আব্দুল বারেককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ ডিসেম্বর) রাতে নাশকতার পরিকল্পনা নিয়ে ঢাকা থেকে কুমিল্লা আসার পথে দাউদকান্দি টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আব্দুল বারেক ওরফে পিস্তল বারেক (৫৫) কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলার সাতঘড়িয়া (সমেশপুর) গ্রামের মোহাম্মদ আলীর বড় ছেলে। পুলিশ তাকে রাতেই কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র, মানবপাচার, হত্যা এবং নাশকতার বেশ কয়েকটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-কুমিল্লা মহাসড়কের দাউদকান্দি টোল প্লাজায় চেকপোস্টে পুলিশ সদস্যরা তল্লাশি চালায়। এ সময় অস্ত্রসহ বারেককে গ্রেফতার করা হয়।

দাউদকান্দি মডেল থানার ওসি এম. আব্দুল হালিম বলেন, বারেক দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর লালমাটিয়া এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আত্মগোপনে থেকে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও মানবপাচারের পরিকল্পনা করে আসছিলেন। তার নামে কুমিল্লা কোতোয়ালী মডেল থানায় অস্ত্র, হত্যা এবং মানবপাচারসহ একাধিক মামলা রয়েছে। এছাড়া তার সঙ্গে কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন নিখিলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অস্ত্রসহ সাবেক রেলমন্ত্রীর সহচর গ্রেফতার

আপডেট সময় ০২:৫১:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫