ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

অস্কারের জন্য জমা পড়েছে ৫ বাংলাদেশি সিনেমা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

৯৮তম অস্কার অ্যাওয়ার্ডসে ‘বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম’ বিভাগে বাংলাদেশের পক্ষ থেকে অংশগ্রহণের জন্য জমা পড়েছে ৫টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে একটি সিনেমাকে চূড়ান্ত করে পাঠাবে অস্কার বাংলাদেশ কমিটি।

বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস)-এর তত্ত্বাবধানে গঠিত অস্কার কমিটির আহ্বানে এ মাসের শুরুর দিকে ছবি আহ্বান করা হয়। ১৬ সেপ্টেম্বর ছিল জমা দেওয়ার শেষ দিন।

জমা পড়া ৫টি সিনেমা: সাবা, বাড়ির নাম শাহানা, নকশিকাঁথার জমিন, প্রিয় মালতী, ময়না। এর মধ্যে ‘বাড়ির নাম শাহানা’ আজ মুক্তি পাচ্ছে এবং ‘সাবা’ মুক্তি পাবে ২৬ সেপ্টেম্বর। বাকি ছবিগুলো এরই মধ্যে মুক্তি পেয়েছে।

অস্কার কমিটির সভাপতি ও বিএফএফএস-এর সভাপতি জহিরুল ইসলাম জানান, একটি নির্বাচক কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি শনিবার (২০ সেপ্টেম্বর) থেকে চলচ্চিত্রগুলো দেখা শুরু করবে এবং ২৬ সেপ্টেম্বরের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি আরও বলেন, চলচ্চিত্রগুলো ব্যক্তিগতভাবে এবং একসঙ্গে বসে পর্যালোচনা করা হবে। সিনেমাগুলো যেসব আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করবে, সেগুলোর মধ্য থেকে একটি নির্বাচন করে পাঠানো হবে।

অস্কার কর্তৃপক্ষের কাছে সিনেমা পাঠানোর শেষ সময় ৩১ সেপ্টেম্বর। জহিরুল ইসলাম জানান, অনেক সময় টেকনিক্যাল জটিলতা থাকে। যে কারণে সময় হাতে রেখেই অস্কারে সিনেমা জমা দিতে চান তারা। আগামী ১৬ ডিসেম্বর জানা যাবে, শর্টলিস্টের তালিকা। পরে ঘোষণা করা হবে অস্কারে মনোনীত ৫টি সিনেমার নাম। এর মধ্যে একটি সিনেমা সেরা আন্তর্জাতিক ছবির অস্কার জয় করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

অস্কারের জন্য জমা পড়েছে ৫ বাংলাদেশি সিনেমা

আপডেট সময় ০৯:২১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫