ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অরিজিতের প্লেব্যাকে অবসরের সিদ্ধান্তে যা বললেন উদিত নারায়ণ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

সিনেমায় আর গান গাইবেন না অরিজিৎ সিং। মঙ্গলবার রাতে সামাজিক মাধ্যমে আচমকা ঘোষণা দেন এ সংগীতশিল্পী। অরিজিতের এমন সিদ্ধান্তে ভক্ত-অনুরাগীদের মনে ভীষণ কষ্ট। আর হিন্দি কিংবা বাংলা— কোনো ভাষাতেই সিনেমায় অরিজিতের কণ্ঠ শোনা যাবে না, এটা এখনো হজম করে উঠতে পারছেন না তার ভক্ত-অনুরাগীরা।

বলিউডের সংগীত জগতের তাবৎ শিল্পীদের অনেকেই অরিজিতের এ সিদ্ধান্ত অবিশ্বাস্য বলে মনে করছেন। আর কোনো দিন প্লেব্যাক করবেন না এ সংগীতশিল্পী। এ খবরে বেশ অবাক হয়েছেন আরেক বর্ষীয়ান সংগীতশিল্পী উদিত নারায়ণ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ৮টা ২৬ মিনিটে অরিজিৎ সিংয়ের অফিশিয়াল ফেসবুক হ্যান্ডল থেকে একটি পোস্ট শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে— সবাইকে নিউ ইয়ারের শুভেচ্ছা। এত বছর শ্রোতা হিসেবে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, সে জন্য ধন্যবাদ।

এ সংগীতশিল্পী আরও বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি— আমি আর প্লেব্যাক গায়ক হিসেবে কোনো কাজ গ্রহণ করব না। আমি প্লেব্যাক গাওয়া বন্ধ করলাম। এটি একটি অনবদ্য সফর ছিল।

অরিজিৎ সিংয়ের ভক্তসংখ্যা বিপুল। সাম্প্রতিক বলিউডের অন্যতম হিট সিনেমাগুলোতে গান গেয়েছেন তিনি। তার এ সিদ্ধান্তে মন ভেঙেছে বহু ভক্তের। অরিজিতের সিনেমার গান গাওয়া থেকে অবসরের প্রসঙ্গে জাতীয় স্তরের এক সংবাদমাধ্যমের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন গায়ক উদিত নারায়ণ। তিনি বলেন, খুব কম সময়েই খুব ভালো কাজ করেছেন অরিজিৎ। অ্যাওয়ার্ড, খ্যাতি, সম্মান ও অর্থ— সব পেয়েছেন তিনি। শুধু তাই নয়, স্টেজে উঠলে তাকে ঘিরে ভক্ত-অনুরাগীদের যে উন্মাদনা, সেটি যে কোনো গায়কের কাছে অন্যতম প্রাপ্তি।

উদিত নারায়ণ বলেন, অরিজিৎ সেটি পেয়েছেন। এটা হয়তো অরিজিতের সিদ্ধান্ত। তবে গান থেকে কোনো দিন দূরে যেতে পারবেন না তিনি। অরিজিতের গান শ্রোতাদের হৃদয়ে আজীবন রয়ে যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অরিজিতের প্লেব্যাকে অবসরের সিদ্ধান্তে যা বললেন উদিত নারায়ণ

আপডেট সময় ০২:০১:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬