ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গাইবান্ধায় গ্রেফতার আট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

অপারেশন ‘ডেভিল হান্ট ফেজ-২’— এর বিশেষ অভিযানে গাইবান্ধা জেলা সদরসহ দুই উপজেলা থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের ৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত জেলা শহর, সাদুল্লাপুর ও সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এর মধ্যে সদর থানা পুলিশ ৩ জন, সাদুল্লাপুর থানা পুলিশ ৩ জন এবং সুন্দরগঞ্জ থানা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর সবাইকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সুন্দরগঞ্জ থানা পুলিশের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, নাশকতা প্রতিরোধ অভিযানে সর্বানন্দ ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল খালেক ও বেলকা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর তাদেরকে সদর থানায় হস্তান্তর করা হয়।

অপরদিকে, সাদুল্লাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলেন— সাদুল্লাপুর উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ মো. ফজলুল হক রানা, উপজেলা যুবলীগের সদস্য সৈয়দ সবুক্তগিন সবুর এবং সেলিম মিয়া। বুধবার সন্ধ্যায় সাদুল্লাপুর উপজেলার শহরের শহীদ মিনার সংলগ্ন যুবলীগ নেতা রানার বাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এছাড়া, সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার হওয়া তিনজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জেলা যুবলীগের দপ্তর সম্পাদক ফিরোজ মিয়া। তবে অপর দুইজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বুধবার বিকেলে জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা আল মামুন বলেন, ‘ডেভিল হান্ট ফেজ-২’ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা সদর ও দুই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৮ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সবাইকে সদর থানায় রাখা হয়েছে। নাশকতাসহ বিভিন্ন মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এ বিষয়ে গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-বি সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু বলেন, দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চলমান রয়েছে। এর অংশ হিসেবে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৮ জন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় এই অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

অপারেশন ডেভিল হান্ট ফেজ-২: গাইবান্ধায় গ্রেফতার আট

আপডেট সময় ০২:৫১:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫