ঢাকা ০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo রমজানের সংযম আর যুদ্ধবিধ্বস্ত মানবতার আর্তনাদ: আমাদের বিবেক কি আজ প্রশ্নবিদ্ধ? Logo কে এই আলী লারিজানি? Logo জামায়াত নেতারা কে কোথায় ঈদ করবেন? Logo যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে যুক্তরাষ্ট্র, প্রতিপক্ষ নতজানু হলে থামবে ইরান Logo মোজতবা খামেনি রাশিয়ায় চিকিৎসাধীন—গুঞ্জন নাকচ তেহরানের Logo পদত্যাগ করা মার্কিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাকে কটাক্ষ ট্রাম্পের Logo পাকিস্তান-আফগানিস্তান যুদ্ধবিরতির আহ্বান জামায়াত আমিরের Logo ঈদ উপলক্ষে যমুনা সেতু দিয়ে পার হলো স্বাভাবিকের চেয়ে প্রায় ২৯ হাজার বেশি যানবাহন Logo ক্ষমা চেয়ে নাসীরুদ্দীন পাটওয়ারীর ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল Logo ইসরায়েলের রাজধানীতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২

সাকিবকে নিয়ে এবার সাদিক কায়েমের স্ট্যাটাস

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৬৫ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

২৮ সেপ্টেম্বর (রবিবার) মধ্যরাতে দেওয়া পোস্টে ভিপি সাদিক লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।’

ভিপি সাদিক জোর দিয়ে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

এদিকে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্ট ঘিরেও চলছে আলোচনা-সমালোচনা। রোববার রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে তা ব্যাপক সমালোচিত হয়। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’

পরে এর জবাবে সাকিব তার ফেসবুকে লিখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

রমজানের সংযম আর যুদ্ধবিধ্বস্ত মানবতার আর্তনাদ: আমাদের বিবেক কি আজ প্রশ্নবিদ্ধ?

সাকিবকে নিয়ে এবার সাদিক কায়েমের স্ট্যাটাস

আপডেট সময় ০৭:৪২:৫১ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। এবার তাকে নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম।

২৮ সেপ্টেম্বর (রবিবার) মধ্যরাতে দেওয়া পোস্টে ভিপি সাদিক লেখেন, ‘ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের একমাত্র পরিচয়—খুনি ও গণহত্যাকারী। জুলাইয়ের ঘাতকদের আর কোনো পরিচয় হতে পারে না।’

তিনি আরও লেখেন, ‘ক্রিকেটার সাকিব এবং রাজনীতিবিদ সাকিব আলাদা—এই বয়ান প্রতিষ্ঠার চেষ্টা যারা করেছিলেন, তাদের উদ্দেশ্য জাতির কাছে স্পষ্ট। একইভাবে বিভিন্ন পেশার গণহত্যাকারীদেরকে তথাকথিত বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, রাজনীতিবিদ, কূটনৈতিক নানা পরিচয় দিয়ে নরমালাইজ ও পুনর্বাসনের চেষ্টা করা হয়েছে।’

ভিপি সাদিক জোর দিয়ে বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, দীর্ঘ ফ্যাসিবাদী আমলে সর্বস্তরে জেঁকে বসা ফ্যাসিস্ট, ফ্যাসিস্টের দোসর এবং ফ্যাসিবাদী কাঠামো ভেঙে চুরমার করা পর্যন্ত জুলাই প্রজন্ম ক্ষান্ত হবে না।’

এদিকে সাকিব আল হাসান ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের পাল্টাপাল্টি পোস্ট ঘিরেও চলছে আলোচনা-সমালোচনা। রোববার রাতে সাকিব সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানালে সামাজিক মাধ্যমে তা ব্যাপক সমালোচিত হয়। এর কিছুক্ষণ পর আসিফ মাহমুদ পোস্টে লেখেন, ‘একজনকে পুনর্বাসন না করায় সহস্র গালি দিয়েছেন আপনারা আমাকে। কিন্তু আমি সঠিক ছিলাম।’

পরে এর জবাবে সাকিব তার ফেসবুকে লিখেন, ‘যাক শেষমেষ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হলো না, বাংলাদেশের জন্য খেলতে পারলাম না! ফিরবো হয়তো কোনো দিন আপন মাতৃভূমিতে, ভালোবাসি বাংলাদেশ।’

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481