ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’ Logo আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট Logo তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল Logo প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির Logo খেলাধুলা বিকাশে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে : এমপি জালাল উদ্দিন Logo বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী Logo ইসলামী আন্দোলন বাংলাদেশ কোনো ‘গুপ্ত রাজনীতি’ করে না: ফয়জুল করীম Logo স্বৈরাচাররা শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছিল: তারেক রহমান

শিগগিরই পুলিশে বড়ো নিয়োগ, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

পুলিশের জনবল সঙ্কট কাটাতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড়ো ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। খুব শিগগির পুলিশের জন্য ১০ হাজার নতুন কনস্টেবল এবং ১৮০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আমরা পুলিশের জনবল বৃদ্ধির জন্য নিরন্তর চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলেই দ্রুততম সময়ের মধ্যে এই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু হবে।

সার্জেন্ট নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সার্জেন্টের ১৮০টি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ সম্পন্ন হবে।

কনস্টেবল ও সার্জেন্ট পদের বাইরেও সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পিএসসির মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এসব পদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা মাফিক কাজ সম্পাদনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা

শিগগিরই পুলিশে বড়ো নিয়োগ, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৪১:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬

পুলিশের জনবল সঙ্কট কাটাতে এবং অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে বড়ো ধরনের নিয়োগের ঘোষণা দিয়েছে সরকার। খুব শিগগির পুলিশের জন্য ১০ হাজার নতুন কনস্টেবল এবং ১৮০ জন সার্জেন্ট নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এই তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পুলিশের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে। তিনি বলেন, আমরা পুলিশের জনবল বৃদ্ধির জন্য নিরন্তর চেষ্টা করছি। অর্থ মন্ত্রণালয়ের ছাড়পত্র পাওয়া গেলেই দ্রুততম সময়ের মধ্যে এই ১০ হাজার নতুন কনস্টেবল নিয়োগের কার্যক্রম শুরু হবে।

সার্জেন্ট নিয়োগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বর্তমানে পুলিশ সার্জেন্টের ১৮০টি পদ শূন্য রয়েছে। এই শূন্য পদগুলোতে দ্রুত নিয়োগ দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। যথাযথ পরীক্ষার মাধ্যমেই এই নিয়োগ সম্পন্ন হবে।

কনস্টেবল ও সার্জেন্ট পদের বাইরেও সাব-ইন্সপেক্টর (এসআই) এবং পিএসসির মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) নিয়োগের পরিকল্পনা রয়েছে সরকারের। তবে এসব পদের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে মন্ত্রী উল্লেখ করেন।

সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ওপর গুরুত্বারোপ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জেলা ও উপজেলা পর্যায়ে আইনশৃঙ্খলা কমিটিগুলো পুনর্গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। পরিকল্পনা মাফিক কাজ সম্পাদনের মাধ্যমে জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে কাজ করার নির্দেশ দেন তিনি।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481