ঢাকা ০৯:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৪ অভিবাসী আটক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫
  • ৪২ বার পড়া হয়েছে

মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ অন্তত ৮৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জোহর রাজ্যের টামান পেলাঙ্গি ও টামান মোলেক এলাকায় পরিচালিত ‘অপস সেলেরা’ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে মিয়ানমারের ১৩ জন পুরুষ, ৩ জন নারী; ইন্দোনেশিয়ার ৫ জন পুরুষ, ১২ জন নারী; পাকিস্তানের ২ জন পুরুষ, ভারতের ৩ জন পুরুষ এবং নেপালের ৫ জন পুরুষ রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অংশ নেয়। অভিযানকালে বিদেশি শ্রমিকের নথিপত্র, নিয়োগদাতার রেকর্ড, ভ্রমণ দলিল ও কাজের পারমিট যাচাই করা হয়।

এছাড়া বিদেশি শ্রমিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয়দানকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে ৫টি সাকসামন নোটিশ (ফর্ম ২৯) ইস্যু করা হয়। আটকদের ইমিগ্রেশন ডিপো সেতিয়া ট্রপিকাতে রাখা হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জোহর ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে, অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

একই দিন নেগেরি সেম্বিলানে ইমিগ্রেশন বিভাগের পৃথক অভিযানে একটি নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা থেকে ৪১ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। অভিযানে মোট ১২০ কর্মীকে যাচাই করা হয়।

ইমিগ্রেশন পরিচালক কেনেথ তান আই কিয়াং জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকসহ ৪১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশের ৩৬ জন, নেপালের ২ জন ও পাকিস্তানের ৩ জন রয়েছেন।

এছাড়া বেশ কয়েকজনের অস্থায়ী কর্ম অনুমতি থাকলেও, তারা অনুমোদিত খাতের বাইরে কাজে যুক্ত থাকায় আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়।

আটকদের ডিপো ইমিগ্রেশন লেঙ্গেং-এ পাঠিয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগ ও আশ্রয়দাতা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনা হবে।

দেশটির জনগণের কাছে অবৈধ অভিবাসন বিষয়ে তথ্য দিয়ে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

আমরা সবাই জুলাই প্রোডাক্ট— ডা. শফিকুর রহমান

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৮৪ অভিবাসী আটক

আপডেট সময় ০১:০৫:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫

মালয়েশিয়ার দুই রাজ্যে পৃথক অভিযান পরিচালনা করে বাংলাদেশিসহ অন্তত ৮৪ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, বৈধ কাগজপত্র না থাকায় তাদের আটক করা হয়েছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) জোহর রাজ্যের টামান পেলাঙ্গি ও টামান মোলেক এলাকায় পরিচালিত ‘অপস সেলেরা’ অভিযানে বিভিন্ন অপরাধে মোট ৪৩ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

তাদের মধ্যে মিয়ানমারের ১৩ জন পুরুষ, ৩ জন নারী; ইন্দোনেশিয়ার ৫ জন পুরুষ, ১২ জন নারী; পাকিস্তানের ২ জন পুরুষ, ভারতের ৩ জন পুরুষ এবং নেপালের ৫ জন পুরুষ রয়েছেন। আটকদের বয়স ১৯ থেকে ৪৯ বছরের মধ্যে।

জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহদ রুসদি মোহদ দারুস জানান, অভিযানে জোহর ইমিগ্রেশনের এনফোর্সমেন্ট ইউনিটের একটি দল অংশ নেয়। অভিযানকালে বিদেশি শ্রমিকের নথিপত্র, নিয়োগদাতার রেকর্ড, ভ্রমণ দলিল ও কাজের পারমিট যাচাই করা হয়।

এছাড়া বিদেশি শ্রমিককে অবৈধভাবে নিয়োগ দেওয়ার অভিযোগে চারজন স্থানীয় নাগরিককেও আটক করা হয়েছে।

তিনি বলেন, অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগ ও আশ্রয়দানকারী ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয় এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কোনো ছাড় ছাড়াই ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান চলাকালে ৫টি সাকসামন নোটিশ (ফর্ম ২৯) ইস্যু করা হয়। আটকদের ইমিগ্রেশন ডিপো সেতিয়া ট্রপিকাতে রাখা হয়েছে এবং ইমিগ্রেশন অ্যাক্ট ১৯৫৯/৬৩ ও ইমিগ্রেশন রেগুলেশন ১৯৬৩ অনুযায়ী তদন্ত ও পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জোহর ইমিগ্রেশন বিভাগ নিশ্চিত করেছে, অবৈধ অভিবাসন রোধ ও নিরাপত্তা সুরক্ষায় এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

একই দিন নেগেরি সেম্বিলানে ইমিগ্রেশন বিভাগের পৃথক অভিযানে একটি নির্ধারিত বর্জ্য ব্যবস্থাপনা সংস্থা থেকে ৪১ জন অবৈধ অভিবাসী আটক হয়েছে। অভিযানে মোট ১২০ কর্মীকে যাচাই করা হয়।

ইমিগ্রেশন পরিচালক কেনেথ তান আই কিয়াং জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিকসহ ৪১ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে বাংলাদেশের ৩৬ জন, নেপালের ২ জন ও পাকিস্তানের ৩ জন রয়েছেন।

এছাড়া বেশ কয়েকজনের অস্থায়ী কর্ম অনুমতি থাকলেও, তারা অনুমোদিত খাতের বাইরে কাজে যুক্ত থাকায় আইন লঙ্ঘনের কারণে আটক করা হয়।

আটকদের ডিপো ইমিগ্রেশন লেঙ্গেং-এ পাঠিয়ে তদন্ত চলছে। কর্তৃপক্ষ জানিয়েছে, শুধু অবৈধ অভিবাসী নয়, তাদের নিয়োগ ও আশ্রয়দাতা যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকেও আইনের আওতায় আনা হবে।

দেশটির জনগণের কাছে অবৈধ অভিবাসন বিষয়ে তথ্য দিয়ে সচেতন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে ইমিগ্রেশন বিভাগ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481