ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না: মামুনুল হক

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৩১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও কোনো দিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাওয়াল-জবাব (হিসাব-নিকাশ) নিয়ে ছেলে-মেয়ে, আপনজন, আত্মীয়-স্বজন বগলদাবা করে ১৬ লাগেজে যা ভর্তি করার- তা নিয়ে ‘দাদার দেশে’ গেছেন। তাই আওয়ামী লীগ নেতাদের বলি, ওই নারী বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্নেও আর দেখবেন না।

তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই- জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদেরকে ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সভায় উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

পপ তারকা রিয়ানার বাড়িতে বন্দুক হামলা

মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও রাজনীতিতে ফিরবেন না: মামুনুল হক

আপডেট সময় ১১:৩৮:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, মানুষ যেমন কবর থেকে ফেরে না, শেখ হাসিনাও কোনো দিন বাংলার রাজনীতিতে ফিরতে পারবেন না।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টার দিকে ময়মনসিংহের গৌরীপুরের মধ্য বাজারের বাংলাদেশ খেলাফত মজলিশের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মামুনুল হক বলেন, আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী একটি দলকে ধ্বংস করে শেখ হাসিনা তার সাওয়াল-জবাব (হিসাব-নিকাশ) নিয়ে ছেলে-মেয়ে, আপনজন, আত্মীয়-স্বজন বগলদাবা করে ১৬ লাগেজে যা ভর্তি করার- তা নিয়ে ‘দাদার দেশে’ গেছেন। তাই আওয়ামী লীগ নেতাদের বলি, ওই নারী বাংলার মাটিতে ফিরে আসার দুঃস্বপ্নেও আর দেখবেন না।

তিনি বলেন, আগামীর নতুন বাংলাদেশের জন্য জুলাই বিপ্লবে সহস্রাধিক মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। আমি প্রশ্ন করতে চাই- জুলাই যোদ্ধা যারা রক্ত-জীবন দিয়ে বাংলার মাটিকে ফ্যাসিবাদ মুক্ত করল, বিদেশি আধিপত্যবাদ থেকে সোনার মানুষকে মুক্ত করল, আমরা কী সেই শহীদদেরকে ভুলে যেতে পারি? তাদের রক্তের সঙ্গে গাদ্দারি করতে পারি? এজন্য আমরা শুরু থেকেই বলছি, জুলাই বিপ্লবকে রাজনীতিতে যুক্ত করতে হলে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।

সভায় উপজেলা সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। এসময় বাংলাদেশ খেলাফত মজলিসের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481