ঢাকা ০১:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি Logo লাকসামে বাল্যবিবাহ বন্ধে ছুটে গেলেন এমপি নিজেই Logo অসুস্থ সারজিস আলমকে দেখতে গেলেন বিরোধীদলীয় নেতা Logo আগামী মে দিবসে ৯ লাখ শ্রমিক নিয়ে সমাবেশ করতে চান নজরুল ইসলাম খান Logo ‘সব ফসল শেষ, পুরো বছর কেমনে চলবাম’ Logo আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলার পোস্ট Logo তারেক রহমান দেশকে ধ্বংসস্তূপ থেকে রক্ষা করেছেন: মির্জা ফখরুল Logo প্রবাসীদের স্বার্থ রাখতে না পারলে দূতাবাস বন্ধ করা উচিত : জামায়াত আমির Logo খেলাধুলা বিকাশে সরকার আন্তরিকতার সঙ্গে কাজ করছে : এমপি জালাল উদ্দিন Logo বাংলাদেশকে বন্ধুহীন করতে অতীতের মতো ষড়যন্ত্র চলছে : প্রধানমন্ত্রী

ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সংস্থা সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।

পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিকরা হলেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত।

এছাড়া ওএফএসির তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফের হামলা হলে মার্কিন যুদ্ধজাহাজগুলোও তাদের ঘাঁটির মতো পুড়বে : আইআরজিসি

ভারতকে আবারও দুঃসংবাদ দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৯:২১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫

ইরানের ওপর সর্বোচ্চ অর্থনৈতিক চাপ প্রয়োগের অংশ হিসেবে ভারতের আট নাগরিক এবং নয়টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। ৯ অক্টোবর (বৃহস্পতিবার) ঘোষিত সর্বশেষ মার্কিন ঘোষণায় বলা হয়েছে, এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান ইরানি তেল, পেট্রোলিয়াম পণ্য এবং পেট্রোকেমিক্যালের বাণিজ্যে জড়িত।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের অধীন ‘অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি)’ ইরান থেকে বিদেশি ক্রেতাদের কাছে তেল ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) পরিবহনে সহায়তা করার অভিযোগে আরও ৬০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে কালোতালিকাভুক্ত করেছে। চীন ও সংযুক্ত আরব আমিরাতসহ আরও কয়েকটি দেশের প্রতিষ্ঠানও রয়েছে এ তালিকায়।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিষেধাজ্ঞার তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে আটটি ভারতীয় রাসায়নিক এবং পেট্রোকেমিক্যাল বাণিজ্য প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে মুম্বাই-ভিত্তিক সংস্থা সিজে শাহ অ্যান্ড কোং, কেমোভিক, মোডি কেম, পারিচেম রিসোর্সেস, ইন্ডিসল মার্কেটিং, হরেশ পেট্রোকেম এবং শিব টেক্সচেম এবং দিল্লি-ভিত্তিক বিকে সেলস কর্পোরেশন।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের মতে, এই সংস্থাগুলো গত কয়েক বছর ধরে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি-উত্পাদিত পেট্রোকেমিক্যাল আমদানি করেছে।

পররাষ্ট্র দপ্তরের তালিকায় থাকা পাঁচ ভারতীয় নাগরিকরা হলেন- কেমোভিকের পরিচালক পীযূষ মাগনলাল জাভিয়া, ইন্ডিসল মার্কেটিং পরিচালক নীতি উন্মেশ ভট্ট এবং হরেশ পেট্রোকেমের পরিচালক কমলা কাসাত, কুণাল কাসাত এবং পুনম কাসাত।

এছাড়া ওএফএসির তালিকায় আরও তিন ভারতীয়- বরুণ পুলা, আয়াপ্পান রাজা ও সোনিয়া শ্রেষ্ঠার নাম রয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানি এলপিজি পরিবহনকারী জাহাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481