ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৯ বার পড়া হয়েছে

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। এজন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ সংশোধন করে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে।

সংশোধিত আইনের উল্লেখযোগ্য দিকগুলো হলো-

কোনো কর্মকর্তা গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে আগে ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে সেই জরিমানা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

নির্বাচনী দায়িত্বে অসদাচরণ করলে আগে ৬ মাস কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও সংশোধিত আইনে তা বাড়িয়ে করা হয়েছে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।

সংশোধিত আইনে অসদাচরণের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে- কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন বা দায়িত্বে অবহেলা।

সভায় প্রথম দফায় করা ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২৪টি সংস্কার বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো বাস্তবায়নের পথে। আগামী মাসের মধ্যে সব সংস্কারের সংকলন বুকলেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ফ্রান্সে নিয়ে জানলেন স্ত্রী অন্যের

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

আপডেট সময় ১১:৩৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নির্বাচনী দায়িত্ব পালনে অবহেলা ও অপরাধের শাস্তি আরও কঠোর করা হচ্ছে। এজন্য নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১ সংশোধন করে অধ্যাদেশের খসড়া অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

সভা পরবর্তী সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, নির্বাচন সংক্রান্ত আইন সংশোধনের মাধ্যমে কমিশনের কার্যক্রম আরও গতিশীল হবে এবং কর্মকর্তাদের জবাবদিহি নিশ্চিত হবে।

সংশোধিত আইনের উল্লেখযোগ্য দিকগুলো হলো-

কোনো কর্মকর্তা গ্রহণযোগ্য কারণ ছাড়া নির্বাচনী দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে আগে ১ বছরের কারাদণ্ড বা ৫ হাজার টাকা জরিমানার বিধান ছিল। নতুন আইনে সেই জরিমানা বাড়িয়ে করা হয়েছে ১ লাখ টাকা।

নির্বাচনী দায়িত্বে অসদাচরণ করলে আগে ৬ মাস কারাদণ্ড বা ২ হাজার টাকা জরিমানার বিধান থাকলেও সংশোধিত আইনে তা বাড়িয়ে করা হয়েছে কমপক্ষে ১ বছর থেকে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা ২০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড।

সংশোধিত আইনে অসদাচরণের সংজ্ঞায় যুক্ত করা হয়েছে- কমিশন বা রিটার্নিং কর্মকর্তার আদেশ অমান্য, আইন ইচ্ছাকৃত লঙ্ঘন বা দায়িত্বে অবহেলা।

সভায় প্রথম দফায় করা ১২১টি সংস্কার প্রস্তাবের অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। এর মধ্যে ২৪টি সংস্কার বাস্তবায়িত, ১৪টি আংশিক বাস্তবায়িত এবং বাকিগুলো বাস্তবায়নের পথে। আগামী মাসের মধ্যে সব সংস্কারের সংকলন বুকলেট আকারে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে।

প্রেস ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481