ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ Logo নিজস্ব ভূখণ্ড ব্যবহারে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল ইরাক Logo চীন, রাশিয়াসহ অনেক দেশ যুদ্ধবিরতির জন্য যোগাযোগ করছে: ইরান Logo যুদ্ধ চলতে থাকলে বিশ্ব তেলবাজারে বিপর্যয়কর পরিণতি ডেকে আনবে: আরামকো’র সিইও Logo ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর : নেতানিয়াহু Logo ‘এক লিটার তেলও রপ্তানি হবে না’- ট্রাম্পকে ইরানের জবাব Logo মধ্যপ্রাচ্যে যুদ্ধ শেষ হওয়ার আগেই ‘জয়ী রাশিয়া’ Logo ইরান যুদ্ধের মধ্যেই ট্রাম্পের বিরুদ্ধে এক নারীকে যৌন নির্যাতনের চাঞ্চল্যকর নথি ফাঁস Logo ‘আমি যেই লোকের বিষয় নিয়ে আলোচনা করছি তার নাম বললে অনেকেই বিস্মিত হবেন’ Logo হাওয়ার ওপর দিয়ে আসেনি, এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান: নাহিদ ইসলাম

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ওসির কাছে চাঁদা দাবি, থানায় জিডি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে মোবাইল ফোনে ওসিসহ একাধিক ব্যক্তির নিকট চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু থানায় জিডি করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানায় তিনি এ বিষয়ে জিডি করেন।

জিডিতে বলা হয়, ০১৮৫১৫২৯২২৪ নম্বর মোবাইল থেকে পাপ্পু সরকারের পরিচয়ে জনৈক ব্যক্তি বেশ কয়েকজনের নিকট ফোন করে চাঁদা দাবি করেন।

জানা যায়, কারাগার থেকে আসামি বের করার জন্য টাকা চেয়ে এই চাঁদা দাবি করা হয়। যাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে তাদের মধ্যে টঙ্গী থানার সাবেক এক ওসি, ঢাকার বিএনপি নেতা ও পাপ্পু সরকারের নিকটাত্মীয় রয়েছেন। এই খবর জানার পর তিনি থানায় জিডি করেন।

পাপ্পু সরকার কালের কণ্ঠকে বলেন, একটি অসাধু চক্র ইতিপূর্বে ষড়যন্ত্র করে বিভিন্ন মিল কারখানায় চাঁদা দাবি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।

বিএনপি আমাকে বহিষ্কার করে তদন্ত করার পর নির্দোষ পেয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন চেয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। আমরা জিডিতে উল্লিখিত মোবাইলটির লোকেশন শরীয়তপুরে পাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিএনপি গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৬ ও গাজীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত রাখে। এ ছাড়াও গাজীপুর-৬ আসন নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন।

এই অবস্থায় গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন চেয়ে প্রচারণায় আছেন বিএনপির ৭ নেতা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধে রাশিয়ার জয় দেখছে ইউরোপ

টঙ্গীতে বিএনপি নেতার নাম ভাঙিয়ে ওসির কাছে চাঁদা দাবি, থানায় জিডি

আপডেট সময় ০১:০৬:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫

গাজীপুর-৬ আসনের বিএনপি মনোনয়ন প্রত্যাশী ও গাজীপুর মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পুর নাম ভাঙিয়ে মোবাইল ফোনে ওসিসহ একাধিক ব্যক্তির নিকট চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় রাকিব উদ্দিন সরকার পাপ্পু থানায় জিডি করেছেন।

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকেলে টঙ্গী পশ্চিম থানায় তিনি এ বিষয়ে জিডি করেন।

জিডিতে বলা হয়, ০১৮৫১৫২৯২২৪ নম্বর মোবাইল থেকে পাপ্পু সরকারের পরিচয়ে জনৈক ব্যক্তি বেশ কয়েকজনের নিকট ফোন করে চাঁদা দাবি করেন।

জানা যায়, কারাগার থেকে আসামি বের করার জন্য টাকা চেয়ে এই চাঁদা দাবি করা হয়। যাদের কাছে চাঁদা দাবি করা হয়েছে তাদের মধ্যে টঙ্গী থানার সাবেক এক ওসি, ঢাকার বিএনপি নেতা ও পাপ্পু সরকারের নিকটাত্মীয় রয়েছেন। এই খবর জানার পর তিনি থানায় জিডি করেন।

পাপ্পু সরকার কালের কণ্ঠকে বলেন, একটি অসাধু চক্র ইতিপূর্বে ষড়যন্ত্র করে বিভিন্ন মিল কারখানায় চাঁদা দাবি করে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়েছে।

বিএনপি আমাকে বহিষ্কার করে তদন্ত করার পর নির্দোষ পেয়ে বহিষ্কার আদেশ প্রত্যাহার করেছে।
তিনি অভিযোগ করে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ধানের শীষের মনোনয়ন চেয়েছি। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চক্র আমার ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে। আমি অবিলম্বে ষড়যন্ত্রকারীদের বিচার দাবি করছি।

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. হারুন অর রশিদ কালের কণ্ঠকে বলেন, এ বিষয়ে জিডি হয়েছে। আমরা জিডিতে উল্লিখিত মোবাইলটির লোকেশন শরীয়তপুরে পাচ্ছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, ইতিমধ্যে বিএনপি গাজীপুরের ৬টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-৬ ও গাজীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত রাখে। এ ছাড়াও গাজীপুর-৬ আসন নিয়ে উচ্চ আদালতে মামলা বিচারাধীন।

এই অবস্থায় গাজীপুর-৬ আসনে বিএনপি থেকে ধানের শীষের মনোনয়ন চেয়ে প্রচারণায় আছেন বিএনপির ৭ নেতা।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481