ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’ Logo সমাবেশ-মহাসমাবেশের কর্মসূচি দিলো ১১ দলীয় ঐক্য Logo বিএনপি সংস্কার থেকে সরে গেলে আমাদের সংবিধান পুনর্লিখনের দাবিতে ফিরতে হবে: নাহিদ ইসলাম Logo জুলাই সনদকে দলীয় ইশতেহারে রূপ দিয়ে বিএনপি কলুষিত করেছে: নাহিদ ইসলাম Logo অ্যামেরিকার প্রেসিডেন্সি হলো একটি বিপজ্জনক পেশা: ট্রাম্প Logo অ্যামেরিকায় চার বছরের মধ্যে জ্বালানির দাম সর্বোচ্চ Logo ‘খুব দ্রুতই আমরা এমন এক অস্ত্র দেখাবো, যা শত্রুরা সবচেয়ে বেশি ভয় পায়’ Logo ২৫ কোটি বৃক্ষরোপণ ও ইলেকট্রিক বাসে সাজবে রাজধানী Logo গুপ্ত হত্যার রাজনীতি থেকে বের হতে পারেনি জামায়াত-শিবির: বুলু Logo ‘তোমরা কেমন আছো, পড়ালেখা করছো তো?’: সংসদে শিক্ষামন্ত্রী

একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৪৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনা জরুরি। তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে ‘আরাকান আর্মি’

একাত্তরে গণহত্যার সহযোগী হলেও এখন তাদের সুযোগ নেই: মির্জা ফখরুল

আপডেট সময় ১২:০২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫

নিউজ ডেস্ক:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দল দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাচ্ছে। তারা বলছে, একদিনে জাতীয় নির্বাচন ও গণভোট হলে দেশে গণহত্যা (জেনোসাইড) ঘটবে। ৭১ সালের গণহত্যার সহযোগী হলেও এখন আর তাদের সুযোগ নেই। ফখরুল বলেন, বিএনপি হিংসার রাজনীতি করে না, প্রতিশোধ নিতে চায় না এবং ধানের শীষকে বিপুল ভোটে বিজয়ী করবে।

বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় ঠাকুরগাঁও থেকে সৈয়দপুর বিমানবন্দরে যাওয়ার পথে দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দরের সুইহারীবাজারে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া দিনাজপুর থেকে নির্বাচন করছেন এবং বিপুল ভোটে জয়ী হবেন। দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে ক্ষমতায় আনা জরুরি। তিনি দিনাজপুর-৪ আসনের জনপ্রিয় নেতা আখতারুজ্জামান মিয়াকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।

পথসভায় সভাপতিত্ব করেন দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা) আসনের সাবেক এমপি ও ধানের শীষ মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. আখতারুজ্জামান মিয়া। এছাড়া জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, ছাত্রদল, কৃষকদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481