ঢাকা ০১:২৮ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, আহত ২

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ৬৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

বাউলশিল্পীদের ওপর হামলার বিচার ও বাউল আবুল সরকারের মুক্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশের আগে বাউলশিল্পীদের ওপর হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন বাউল শিল্পী আহত হয়েছেন। বুধবার দুপুরে ঠাকুরগাঁও শহরের কোর্ট চত্বরে এ ঘটনা ঘটে।

ঠাকুরগাঁও সদর থানার ওসি সারোয়ার আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি সারোয়ার আলম খান বলেন, দুপুরে সম্প্রীতির ঐক্য, ঠাকুরগাঁও ব্যানারে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তা মোড়ে বাউলশিল্পীদের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঘটনাস্থলে আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল। কিন্তু সমাবেশ অনুষ্ঠিত হওয়ার আগে কোর্ট চত্বর এলাকায় দুইজন বাউল শিল্পীকে একা পেয়ে উৎসুক জনতা তাদের ওপর হামলা করে এবং মারধর করে।

এ বিষয়ে ঠাকুরগাঁও উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু বলেন, ঠাকুরগাঁওয়ের বাউলশিল্পীরা কোর্ট চত্বরে একত্রিত হচ্ছিল তাদের কর্মসূচি পালন করার জন্য। সেসময় একদল উচ্ছৃঙ্খল মানুষ কোর্ট চত্বরে মিছিল নিয়ে এসে বাউলশিল্পীদের ওপর হামলা চালায় ও মারপিট করে।

তিনি বলেন, প্রত্যেকটি মানুষের অধিকার রয়েছে তাদের মতামত প্রকাশ করার। কিন্তু আজ ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর যে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে এটি দুঃখজনক। আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। সেই সাথে জড়িতদের শাস্তির দাবি করছি।

ওসি সারোয়ার আলম খান বলেন, বাউলশিল্পীদের আমরা বলেছি আপনাদের অভিযোগ থাকলে সেটি লিখিতভাবে থানায় দেন। আমাদের কাছে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ঠাকুরগাঁওয়ে বাউলশিল্পীদের ওপর হামলা, আহত ২

আপডেট সময় ০৫:৪৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫