ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বাণিজ্য বাড়াতে ডিসেম্বর থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫
  • ১১৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

আগামী ডিসেম্বর থেকে করাচি–ঢাকা রুটে সপ্তাহে তিনটি করে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনার কথা জানিয়েছে পাকিস্তানের মাহান এয়ার। বাংলাদেশের হাইকমিশনার ইকবাল হুসাইন খান বলেছেন, এই উদ্যোগ দুই দেশের মধ্যে বাণিজ্য ও যাতায়াতের ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। বিষয়টি জানিয়েছে এক্সপ্রেস ট্রিবিউন।

লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজিত এক অনুষ্ঠানে হাইকমিশনার জানান, ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া এখন আরও দ্রুত ও সহজ হয়েছে। এলসিসিআই ও লাহোরে বাংলাদেশের সম্মানিত কনস্যুলেটের সুপারিশে তিন থেকে চার দিনের মধ্যেই ভিসা দেওয়া সম্ভব হচ্ছে, যা দ্বিপাক্ষিক ব্যবসায়িক যোগাযোগকে ত্বরান্বিত করবে।

তিনি আরও বলেন, পাকিস্তান বাংলাদেশে চাল রপ্তানির সুযোগ পেতে পারে এবং বাংলাদেশ পাকিস্তানে তাজা আনারসসহ অন্যান্য কৃষিপণ্য সরবরাহ করতে পারে। টেক্সটাইল ও পোশাক শিল্পেও দুই দেশের বড় সম্ভাবনা রয়েছে।

শিগগিরই সরাসরি কার্গো শিপিং সার্ভিস চালুর কথাও জানিয়েছেন তিনি। গত বছর থেকে চালু থাকা কার্গো সেবার চাহিদা বেড়ে যাওয়ায় নতুন রুটের প্রয়োজন দেখা দিয়েছে।

শিক্ষাখাতেও সহযোগিতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন শিগগিরই ১২ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের বাংলাদেশে পাঠাবে, যাতে আরও বেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনায় আগ্রহী হয়। তিনি দুই দেশের সংস্কৃতি ও ইতিহাসে মিল থাকার কথাও উল্লেখ করেন।

অনুষ্ঠানে এলসিসিআই সভাপতি ফাহিমুর রহমান সাইগল বলেন, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। তিনি জানান, পাকিস্তান থেকে চাল রপ্তানি বাড়ানো এবং বাংলাদেশের পোশাক শিল্পের অভিজ্ঞতা কাজে লাগানোর সুযোগ আছে। প্রযুক্তি ও অটোমোবাইলসহ বিভিন্ন খাতে যৌথভাবে কাজের সম্ভাবনাও রয়েছে।

বর্তমানে দুই দেশের বাণিজ্য ৭০০ মিলিয়ন ডলার। বক্তারা জানিয়েছেন, ভবিষ্যতে তা ৩ বিলিয়ন ডলারে উন্নীত হতে পারে। সরাসরি ফ্লাইট চালু হলে বাণিজ্য আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বাণিজ্য বাড়াতে ডিসেম্বর থেকে পাকিস্তানের সরাসরি ফ্লাইট

আপডেট সময় ১১:৩০:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫