ঢাকা ১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

টাঙ্গাইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • ৭৭ বার পড়া হয়েছে

স্টাফ করেসপনডেন্ট, টাঙ্গাইল: 

টাঙ্গাইলের লৌহজং নদীতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় অপর আরেকজন শিশু নিখোঁজ রয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার পশ্চিম আকুর টাকুর পাড়ার স্টেডিয়াম ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

মূলত মাছ ধরতে গিয়ে লৌহজং নদীতে পড়ে যায় শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮) ও আব্দুল করিমের ছেলে আব্দুল আহসান আদিব (১১)।

পরবর্তীতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। দীর্ঘ চেষ্টার পর নদী থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা ও পরিবার জানায়, দুজনেই স্কুল থেকে এসে বাসায়ই খেলছিল। কিন্তু সবার চোখ ফাঁকি দিয়ে ছোট মশারির মত জাল নিয়ে তারা মাছ ধরতে আসে নদীতে। এক পর্যায়ে নদীর পাড়ের খাড়া ঢালে পানিতে পড়ে ডুবে যায় বলে ধারণা এলাকাবাসীর।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ এস এম হুমায়ুন কাণায়েন জানান, খবর পাওয়ার সাথে সাথেই চলে আসি আমরা। দু’জন ডুবুরিকে কাজে লাগাই। একজন শিশুকে কিছুক্ষণের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হয়। তবে, অপর শিশুকে এখনও পাওয়া যায়নি; খোঁজাখুজি চলছে। নদীতে স্রোত রয়েছে তাই নিখোঁজের যায়গা থেকে দূরেও সরে যেতে পারে। শিশুটিকে না পাওয়া পর্যন্ত আমাদের উদ্ধার অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

টাঙ্গাইলে নদীতে ডুবে শিশুর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট সময় ০৯:২১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫