ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ক্যানসারের প্রাথমিক লক্ষণ নিয়ে চিকিৎসকের পরামর্শ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫
  • ৭১ বার পড়া হয়েছে

ক্যানসার সাধারণত নীরবে শুরু হয়। শুরুতে এমন কিছু সূক্ষ্ম লক্ষণ দিয়ে, যা অনেকেই গুরুত্ব দেন না। কিন্তু এসব প্রাথমিক উপসর্গ চিনতে পারলে জীবন বাঁচানো সম্ভব। ভারতের রায়পুরের আইটিএসএ হাসপাতালে কনসালট্যান্ট সার্জিক্যাল অনকোলজিস্ট ডা. জয়েশ শর্মা ক্যানসারের প্রাথমিক লক্ষণ নিয়ে কথা বলেছেন। যেসব লক্ষণ দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের কাছে যেতে হবে সে বিষয়ে সচেতন করেছেন তিনি।

যেসব প্রাথমিক সতর্ক সংকেত কখনোই অবহেলা করা যাবে না:  ডা. শর্মা জানান, মুখের ভেতরে কোনও ফোলা, ঘা বা আলসার কয়েক সপ্তাহেও না শুকালে তা মুখগহ্বর ক্যানসারের ইঙ্গিত হতে পারে। তিনি বলেন, অনেকেই এটিকে সামান্য ইনফেকশন ভেবে এড়িয়ে যান ফলে দেরিতে ধরা পড়ে রোগ।

তিনি আরও বলেন, অস্বাভাবিক রক্তপাত অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষণ। অনেক সময় দেখা যায় বেশি কাশলে রক্ত আসে আর এটা ফুসফুস ক্যানসারের অন্যতম লক্ষণ।  ছোট ছোট এই উপসর্গগুলো সময়মতো নজরে এলে দ্রুত শনাক্তকরণ সম্ভব।

নারীদের মধ্যে কোন ক্যানসার বেশি দেখা যায়: ভারতে নারীদের মধ্যে সার্ভাইকাল ক্যানসার দ্বিতীয় সর্বাধিক সাধারণ ক্যানসার। এর প্রাথমিক লক্ষণের মধ্যে একটি হলো অস্বাভাবিক বা দীর্ঘস্থায়ী যোনিপথে রক্তক্ষরণ। ডা. শর্মা বলেন, নিয়মিত পিরিয়ডের সঙ্গে মিলছে না এমন রক্তপাত বা মেনোপজের পর রক্তপাত হলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করা উচিত।

তবে তিনি সতর্ক করে বলেন, সব ধরনের রক্তপাত বা অনিয়মকে ক্যানসার ধরে ভয় পাওয়ার দরকার নেই। অনেক সময় ছোটখাটো সমস্যার কারণেও এমনটা হতে পারে। তবে লক্ষণ বারবার ফিরে এলে সেটি শরীরের সংকেত এটি গুরুত্ব দিয়ে দেখা উচিত।

ডা. শর্মা বলেন, ক্যানসার অধিকাংশ সময় ব্যথা দিয়ে শুরু হয় না, বরং শুরু হয় ছোট ছোট পরিবর্তনে। এগুলো সময়মতো চিনতে পারলে জীবন বাঁচে। তাই নিয়মিত চেকআপ ও শরীরের সংকেতকে গুরুত্ব দিতে হবে। সমস্যা জটিল হওয়ার আগেই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ক্যানসারের প্রাথমিক লক্ষণ নিয়ে চিকিৎসকের পরামর্শ

আপডেট সময় ০৯:৫০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫