ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বরগুনায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শাখা পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরগুনা:

বরগুনায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড (E-Learning & Earning Ltd) শাখা পরিদর্শনে এসে এক অনুপ্রেরণামূলক মুহূর্ত অতিবাহিত করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়-এর সম্মানিত সিনিয়র সহকারী সচিব, জনাব মোসাঃ তানিয়া ফেরদৌস।

আজ (শনিবার) তিনি বরগুনা শাখা পরিদর্শনে এসে এক আন্তরিক পরিবেশে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের “দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” প্রকল্পের অধীন চলমান ৭ম ব্যাচের প্রশিক্ষণার্থীদের সাথে তিনি শুভেচ্ছা ও মতবিনিময় সভায় অংশ নেন।

এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর-এর সম্মানিত উপপরিচালক (ডিডি) সহ অন্যান্য সরকারি কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে মাননীয় অতিথি মহোদয় শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিং দক্ষতা এবং ল্যাবের সামগ্রিক আধুনিক পরিবেশ দেখে গভীর সন্তোষ প্রকাশ করেন। একই সাথে তিনি তরুণদের স্বাবলম্বী হওয়ার যাত্রায় এবং ভবিষ্যৎ কর্মসংস্থান সৃষ্টিতে বিভিন্ন দিকনির্দেশনামূলক ও মূল্যবান পরামর্শ প্রদান করেন।

অতিথিদের এই অর্থবহ আগমন ও দিকনির্দেশনা প্রশিক্ষণার্থীদের কর্মস্পৃহা ও আত্মবিশ্বাস আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়। তারা অতিথিদের এই অনুপ্রেরণামূলক সফরের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের তরুণ সমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তর ও কর্মসংস্থান সৃষ্টিতে ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বরগুনায় ই-লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড শাখা পরিদর্শন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব

আপডেট সময় ০৫:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬