ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভোলার চরফ্যাশন উপজেলায় এইচএসসি পরীক্ষা শেষে ‘চরফ্যাশন সরকারি মহাবিদ্যালয়’ পরীক্ষা কেন্দ্রে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রশ্ন কঠিন হওয়ায় হলে দায়িত্বরত শিক্ষকদের সহযোগিতা না পেয়ে শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা এমন উদ্ভট কাণ্ড ঘটিয়েছেন বলে জানানো হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

শনিবার (১১ জুলাই) দুপুরে এই হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

চরফ্যাশন মহিলা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিউদ্দিন বাচ্চু, এইচএসসি পরীক্ষা শেষে আইসিটি পরীক্ষায় অংশ নেওয়া ৮৮৪ জন পরীক্ষার্থী বের হয়ে যায়। বেলা ১টা ১৫ মিনিটের সময় পরীক্ষায় অংশ নেওয়া প্রায় দুই শতাধিক পরীক্ষার্থী প্রধান গেটে জড়ো হয়ে ‘ভুয়া ভুয়া..স্লোগান’ দিয়ে কলেজে ডিম ছুড়তে থাকে। পরে পশ্চিম পাশের দুইটি গেট ভেঙে কলেজের মধ্যে ঢুকে অধ্যক্ষ কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে। এসময় কলেজের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনাস্থলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। পাশাপাশি বিএনপির স্থানীয় নেতাকর্মীরাও পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসনকে সহায়তা করেন বলে জানান তিনি। পরে পরীক্ষার্থীদের উত্তরপত্র ইউএনও’র সহযোগিতায় পোস্ট অফিসে পৌঁছে দেওয়া হয়।

চরফ্যাশন থানার ওসি মাহমুদ আল ফরিদ ভূইয়া বলেন, খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে অভিযোগ পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ বলেন, প্রশ্ন কঠিন হয়েছে ও শিক্ষকদের সহযোগিতা না পেয়ে পরীক্ষা শেষে জড়ো হয়ে পরীক্ষার্থীরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে। পুলিশ টিয়ারগ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে। এখন পর্যন্ত পরিস্থিতি শান্ত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এইচএসসির প্রশ্ন কঠিন হওয়ায় ‘ভুয়া, ভুয়া’ স্লোগানে পরীক্ষা কেন্দ্রে হামলা

আপডেট সময় ০৬:৫৬:০৪ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬