ঢাকা ০৫:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রোহিঙ্গাদের জন্য সরকারের ৪০০ মেট্রিক টন চাল হস্তান্তর

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
কক্সবাজারে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সরকারের বরাদ্দ করা ৪০০ মেট্রিক টন চাল আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মোহাম্মদ মিজানুর রহমান।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব, বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধি এবং বিভিন্ন মানবিক সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ সময় রোহিঙ্গাদের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে সরকার, আরআরআরসি কার্যালয় ও ডব্লিউএফপির চলমান সহযোগিতার বিষয়টি তুলে ধরা হয়।

পরে বিকেলে ডব্লিউএফপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর মিস উশিয়ামা আরআরআরসি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন।

বৈঠকে তিনি জানান, চলমান দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ডব্লিউএফপি ইতিমধ্যে ৫ হাজার প্যাকেট গরম খাবার ও পুষ্টিসমৃদ্ধ বিস্কুট বিতরণ করেছে। তিনি সংস্থাটির মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

মিস উশিয়ামা আরআরআরসি কার্যালয়ের সমন্বয় ও সহযোগিতার প্রশংসা করে ডব্লিউএফপির কার্যক্রম টেকসই রাখতে আরও কৌশলগতভাবে সম্পদ সংগ্রহের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে তিনি ভাসানচর সফরের আগ্রহ প্রকাশ করেন, যাতে সেখানে চলমান কার্যক্রম পরিদর্শন এবং ভবিষ্যৎ সহযোগিতার সুযোগগুলো পর্যালোচনা করা যায়।

আরআরআরসি কার্যালয় জানিয়েছে, রোহিঙ্গা ও স্থানীয় আশ্রয়দানকারী জনগোষ্ঠীর জন্য ডব্লিউএফপির সঙ্গে সমন্বিত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রোহিঙ্গাদের জন্য সরকারের ৪০০ মেট্রিক টন চাল হস্তান্তর

আপডেট সময় ১০:০১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬