ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
রাজধানীর শাহবাগে আবাসিক ভবনের ফ্ল্যাট থেকে ফারাহ ফোরদৌস (৩২) নামে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৬ জুন) বিকেলে আজিজ সুপার মার্কেট সংলগ্ন ১৪ তলার ওই ফ্ল্যাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ফারাহ ফোরদৌস দীর্ঘদিন ধরে ওই ফ্ল্যাটে একা বসবাস করছিলেন। গত কয়েক দিন ধরে তার সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ না থাকায় স্বজনরা শুক্রবার বিকেলে ঢাকায় এসে ফ্ল্যাটে প্রবেশ করেন। সেখানে ঘরের ভেতরে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তারা তাৎক্ষণিকভাবে শাহবাগ থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

নিহত ফারাহ ফোরদৌস খুলনার ফুলতলা উপজেলার পয়গ্রাম এলাকার বাসিন্দা আব্দুর রশিদ ও ফেরদৌসি রশিদের মেয়ে। তিনি ৩৯তম বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন হিসেবে যোগ দেন। পরবর্তীতে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) কার্ডিওভাসকুলার অ্যান্ড থোরাসিক সার্জারি বিভাগে রেসিডেন্ট হিসেবে প্রশিক্ষণ নিচ্ছিলেন। ২০১৭ সালে তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন।

স্বজনরা গণমাধ্যমকে জানান, গত কয়েক দিন ধরে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও সাড়া না পেয়ে স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে ঢাকায় এসে তার ফ্ল্যাটে গেলে এ ঘটনা সামনে আসে।

শাহবাগ থানার উপপরিদর্শক একরামুল হক গণমাধ্যমকে জানান, মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ

আপডেট সময় ০৯:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬