ঢাকা ১১:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:
মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারিতেও নতুন ইতিহাস গড়েছে চলতি ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষ হওয়ার আগেই দর্শক উপস্থিতিতে ১৯৯৪ সালের রেকর্ড ভেঙে দিয়েছে এবারের আসর। ফিফা জানিয়েছে, এখন পর্যন্ত ৩৬ লাখের বেশি দর্শক মাঠে বসে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করেছেন।

বৃহস্পতিবার নিউ জার্সির জার্মানি ও ইকুয়েডরের ম্যাচ চলাকালে ফিফা আনুষ্ঠানিকভাবে নতুন রেকর্ডের ঘোষণা দেয়। স্টেডিয়ামের বড় পর্দায় দর্শক উপস্থিতির নতুন সংখ্যা ৩৬ লাখ ৫ হাজার ৩৫৭ দেখানো হলে গ্যালারি করতালিতে মুখর হয়ে ওঠে।

এর আগে সর্বোচ্চ দর্শক উপস্থিতির রেকর্ড ছিল ১৯৯৪ সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে। সে আসরে প্রায় ৩৬ লাখ দর্শক মাঠে উপস্থিত ছিলেন। তবে তখন পুরো টুর্নামেন্টে ম্যাচ ছিল মাত্র ৫২টি। এবার এখনও ৪৮টি ম্যাচ বাকি থাকায় শেষ পর্যন্ত দর্শক উপস্থিতির সংখ্যা আগের রেকর্ডের তুলনায় প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ফিফার তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বকাপের স্টেডিয়ামগুলো গড়ে ৯৯ শতাংশেরও বেশি আসন পূর্ণ ছিল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

গ্যালারিতে ৩৬ লাখ দর্শক! সর্বকালের রেকর্ড গড়লো এবারের বিশ্বকাপ

আপডেট সময় ০৬:৩৬:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬