ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে কি মেসি খেলবেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়েছে গত ম্যাচেই। রোববার (২৮ জুন) গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচটি তাই একরকম আনুষ্ঠানিকতাই।

এমন এক ম্যাচে কি সেরা একাদশ খেলাবেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি? ৩৯ বছর বয়সি লিওনেল মেসি কি মাঠে নামবেন? এই প্রশ্ন অনেকের মনে।

স্কালোনি এই ম্যাচে কিছু পরীক্ষা–নিরীক্ষা করবেন, তবে সেটি মেসিকে নিয়ে নয়। জর্ডানের বিপক্ষেও খেলবেন মেসি, জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস।

তবে তিনি শুরু থেকেই খেলবেন, নাকি অতিরিক্ত চাপ এড়াতে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামবেন, তা এখনো চূড়ান্ত হয়নি। মেসি মাঠে না থাকলে বা উঠে গেলে তার জায়গায় খেলবেন তরুণ নিকো পাজ। এবারের বিশ্বকাপে মেসি এরই মধ্যে ৫ গোল করে ফেলেছেন। জর্ডানের বিপক্ষেও তিনি তার গোলের সংখ্যা বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন।

জর্ডান ম্যাচে পরিবর্তন আসবে অন্য জায়গাতে। অস্ট্রিয়া ম্যাচে মাংসপেশির চোটে ভুগছিলেন গঞ্জালো মন্তিয়েল। তিনি পুরোপুরি ফিট হয়ে এবার রাইট ব্যাকে ফিরতে পারেন।

লেফট ব্যাকে খেলতে পারেন নিকোলাস তাগলিয়াফিকো। সেন্ট্রাল ডিফেন্সে নিকোলাস ওতামেন্দির সঙ্গী হিসেবে মার্কোস সেনেসি অথবা ফাকুন্দো মেদিনার মধ্যে যেকোনো একজন সুযোগ পেতে পারেন।

এই ম্যাচে শুরু থেকেই সুযোগ পেতে পারেন লিয়ান্দ্রো পারেদেস। তার সঙ্গী হিসেবে দেখা যেতে পারে এজেকিয়েল পালাসিওস অথবা ভালেন্তিন বার্কোকে। উইংয়ে দেখা যেতে পারে জুলিয়ানো সিমিওনে এবং জিওভানি লো সেলসোকে।

আক্রমণে লাওতারো মার্তিনেসের জায়গায় শুরুর একাদশে আসার কথা হুলিয়ান আলভারেজের। ম্যাচের কোনো এক পর্যায়ে সুযোগ পেতে পারেন হোসে ম্যানুয়েল লোপেসও। সব মিলে বেশ কিছু পরিবর্তন দেখা যেতে পারে এই ম্যাচে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে কি মেসি খেলবেন

আপডেট সময় ০১:২০:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬