ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স Logo এবারের বাজেটে স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে: শামা ওবায়েদ Logo বিশ্বকাপ ইতিহাসের দ্বিতীয় দ্রুততম হ্যাটট্রিক দেম্বেলের! Logo রাজধানীতে ১৪ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ২ ইউনিট Logo লেবানন থেকে ‘শর্তহীনভাবে’ ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে হবে: হিজবুল্লাহ নেতা Logo জার্মানিকে হারানোয় ইকুয়েডরে সরকারি ছুটি ঘোষণা Logo সীমান্তে হত্যা আন্তর্জাতিক মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ Logo ‘মামলার ব্যবসা করছেন বিএনপির স্থানীয় নেতাকর্মীরা’: রুমিন ফারহানা Logo দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

লিওনেল মেসি আজ ৩৯ বছর পূর্ণ করলেন। বিশ্বকাপের মাঝপথে তার এই উপলক্ষটাকে তার সতীর্থরা মনে রাখার মতো করেই পালন করলেন।

মেসির সতীর্থরা আজ তাকে চমকে দিয়ে কেক নিয়ে হাজির হয়েছেন। সেটা কেটে তার জন্মদিন উদযাপন করেছেন সবাই।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি দিয়েছেন মেসি। সেই ছবিতে দেখা গেছে একটি টেবিলে রাখা কেক। কেকের ওপর লেখা ‘৩৯’ সংখ্যাটিতে জ্বলছে মোমবাতি।

মেসির পাশে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ ও জিওভানি লো সেলসো। এই ছয় আর্জেন্টাইন ফুটবলারের সঙ্গে দলের সাপোর্ট স্টাফের একজন সদস্যও ছিলেন। সবার মুখে হাসি দেখে বোঝা যাচ্ছিল, আর্জেন্টিনা দলটা একটা সুখী পরিবার।

আলজেরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়ে গ্রুপ ‘জে’-তে চ্যাম্পিয়ন হিসেবে রাউন্ড অব ৩২-এ উঠেছে আর্জেন্টিনা। দলের পাঁচটি গোলই করেছেন মেসি। এতে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ১৮ গোল নিয়ে সবার শীর্ষে তিনি।

ফুটবল বিশ্বকাপ প্রতি চার বছরে একবার জুন-জুলাই মাসে হয় বলে বিশ্বকাপ চলাকালেই জন্মদিন পালনের সুযোগ পান মেসি। একমাত্র ব্যতিক্রম ছিল ২০২২ সালের বিশ্বকাপ, যেটি নভেম্বর-ডিসেম্বরে হয়েছিল। এর আগে ২০০৬ থেকে ২০১৮ পর্যন্ত চারটি বিশ্বকাপই মেসির জন্মদিনের সময় হয়েছে।

গত কাতার বিশ্বকাপে জীবনের স্বপ্ন পূরণ করে বিশ্বকাপ জিতেছেন মেসি। এখন পর্যন্ত আর্জেন্টিনার হয়ে দুটি কোপা আমেরিকা, একটি ফিনালিসিমা ও একটি বিশ্বকাপসহ মোট চারটি শিরোপা জিতেছেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে দিল ফ্রান্স

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

আপডেট সময় ১১:৫৬:২৮ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬