ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

জামালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফের মৃ/ত্যু ও নদীতে ডুবে শাওন নিখোঁজ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

এমরান হোসেন (জামালপুর প্রতিনিধি)::

জামালপুরের মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে আলিফ (১১) নামে এক শিশুর মৃত্যু এবং দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদীতে ডুবে শাওন (১৫) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে।

শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কড়ইচড়া ইউনিয়নের ঘুঘুমারি পূর্ব পাড়ায় এবং চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মন্ডলপাড়া এলাকায় এ দুটি ঘটনা ঘটে।

নিহত আলিফ (১১) ওই এলাকার কাশেম মন্ডলের ছেলে। তিনি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে পরিবারের সাথে গ্রামের বাড়িতে বেড়াতে আসে আলিফ। শনিবার দুপুরে সমবয়সী কয়েকজনের সাথে আলিফ বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। সাঁতার না জানার কারণে একপর্যায়ে সে পানিতে ডুবে যায়। খবর পেয়ে পরিবারের স্বজনরা ও স্থানীয় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করে। প্রায় দুই ঘন্টা চেষ্টার পর পুকুরে জাল ফেলে তাকে উদ্ধার করা হয়। পরে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আবু রায়হান বলেন- হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)স্নেহাশীষ রায় বলেন- পানিতে ডুবে আলিফ নামে এক শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে, দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী মন্ডল পাড়া এলাকায় ব্রহ্মপুত্র নদীর পানিতে ডুবে শাওন (১৫) নামে এক কিশোর নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে স্থানীয়দের সাথে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছেন।

নিখোঁজ শাওন উপজেলার ৩নং পাররামরামপুর ইউনিয়নের দক্ষিণ মোয়ামারী গ্রামের মো. সাইদুর রহমানের ছেলে। শাওন মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে যায় শাওন। গোসলের একপর্যায়ে হঠাৎ শাওন পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। পরে বিষয়টি স্থানীয় লোকজনকে জানানো হলে তারা তাকে খোঁজার চেষ্টা চালায়।

খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিখোঁজ শাওনকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার কাজ চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

জামালপুরে পুকুরের পানিতে ডুবে আলিফের মৃ/ত্যু ও নদীতে ডুবে শাওন নিখোঁজ

আপডেট সময় ১০:৪৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬