ঢাকা ০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের মির্জাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই খুরশেদ আলমের (৫৫) মৃত্যু হয়েছে। সোমবার (২৫ মে) বেলা ১২টার দিকে এ উপজেলার জামুর্কী ইউনিয়নের বানিয়ারা উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সোমবার সকালে বানিয়ারা উত্তরপাড়া গ্রামের কিতাব আলীর বড় ছেলে মৃত নুরুল ইসলামের বিল্ডিংয়ের ছাদে তার সহোদর দুই ছোট ভাই খুরশেদ আলম ও রমেজ মিয়া রুমে ধান শুকাতে দেয়। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হলে তারা দুই ভাই ধানগুলো ছাদের মধ্যে জমায়েত করে ঢেকে রাখেন। বৃষ্টি বন্ধ হলে ছাদে জমে থাকা পানি খুরশেদ আলম পরিষ্কার করতে থাকেন। এসময় ছোট ভাই রমেজ মিয়া তার ধানে পানি যাওয়ার অজুহাত তুলেন।

এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।
একপর্যায়ে রমেজ মিয়া বড় ভাই খুরশেদ আলমকে কোদাল দিয়ে বুকের বাম পাশে আঘাত করে। পরে তিনি লুটিয়ে পড়েন। বাড়ির লোকজন বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে জামুর্কীস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে যান।

সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর রমেজ মিয়া পলাতক রয়েছেন। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ ঘটনাস্থলে যান।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, পুলিশ সুরতহাল শেষে মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন। তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলে জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ছোট ভাইয়ের কোদালের আঘাতে প্রাণ গেল বড় ভাইয়ের

আপডেট সময় ০১:৫৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬