ঢাকা ০১:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে

চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ কর্পোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ আদায়ের মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম ও তার পরিবারের সদস্যসহ ১১ জন দায়িকের বিরুদ্ধে ৫ মাসের দেওয়ানি সাজা পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থ ঋণ আদালত-১ এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. হেলাল উদ্দিন এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ব্যাংকের আবেদনে উল্লেখ করা হয়, এই ঋণের বিপরীতে কোনো স্থাবর সম্পত্তি বন্ধক ছিল না। এছাড়া ডিক্রি জারির পরও দায়িকদের মালিকানাধীন কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তির সন্ধান পাওয়া যায়নি। ঋণের টাকা আদায়ে অন্য কোনো কার্যকর উপায় না থাকায় ব্যাংক কর্তৃপক্ষ অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪ ধারা অনুযায়ী দায়িকদের দেওয়ানি কারাদণ্ডের আবেদন জানায়। আদালত শুনানি শেষে তাদের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন।

সাজা পরোয়ানাপ্রাপ্তরা হলেন— ওজি ট্রাভেলস লিমিটেডের চেয়ারম্যান গুফরানুল আলম, ব্যবস্থাপনা পরিচালক হাকিম আলী, এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম), ওসমান গনি, মো. রাশেদুল আলম, ফারজানা বেগম, আবদুস সামাদ, মোহাম্মদ আবদুল্লাহ হাসান, শহিদুল আলম, ফারজানা পারভীন এবং আহসানুল আলম।

তাদের সবার বর্তমান ঠিকানা হিসেবে চট্টগ্রামের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার এস আলম হাউস উল্লেখ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-র খাতুনগঞ্জ কর্পোরেট শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ দিদারুল আলম মজুমদার ব্যাংকের পক্ষে এই আবেদন ও হলফনামা দাখিল করেছিলেন।

ব্যাংকের পক্ষে মামলাটি পরিচালনা করছেন অ্যাডভোকেট রকিবুল আনোয়ার । আদালত দীর্ঘ শুনানি ও নথিপত্র পর্যালোচনা শেষে আজ এই চূড়ান্ত আদেশ প্রদান করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এস আলমসহ ১১ জনের বিরুদ্ধে ৫ মাসের সাজা পরোয়ানা

আপডেট সময় ০২:১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬