ঢাকা ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এমপিসহ আহত ৫০

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

সুনামগঞ্জের ছাতকে পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুলসহ ৫০ জন আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় সুনামগঞ্জ-সিলেট সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাউয়া বাজার সংলগ্ন খিদ্রাখাপন গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আখলুছ মিয়ার কাছে প্রায় ২০ লাখ টাকা পাওনা ছিলেন জাউয়া কোনাপাড়ার মোহাম্মদ আলী। দীর্ঘদিন ধরে টাকা ফেরত চেয়েও না পেয়ে কয়েকদিন আগে মোহাম্মদ আলী আখলুছ মিয়াকে গালিগালাজ করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনার জেরে জাউয়া বাজারে মোহাম্মদ আলীকে মারধর করেন আখলুছ মিয়ার সমর্থকরা। পরে বৃহস্পতিবার বিকেলে পাল্টা হামলা চালায় মোহাম্মদ আলীর লোকজন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার পর উভয় পক্ষের লোকজন জাউয়া বাজার এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। রাতের আঁধারে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে সুনামগঞ্জ-সিলেট সড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে যায়।

এ সময় সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল ওই সড়ক দিয়ে যাওয়ার পথে সংঘর্ষ দেখতে পান। স্থানীয়দের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বা সাধারণ মানুষ এগিয়ে না এলেও এমপি কামরুল নিজেই সংঘর্ষস্থলে গিয়ে উভয় পক্ষকে শান্ত হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি আহত হন। পরে নিজের জীবনের ঝুঁকি নিয়ে তিনি পরিস্থিতি শান্ত করতে সক্ষম হন বলে জানা গেছে।

এ বিষয়ে এমপি কামরুলের ফেসবুক পেজ থেকেও আহত হওয়ার তথ্য প্রকাশ করা হয়েছে।

ছাতক থানার ওসি মিজানুর রহমান জানান, পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার বলেন, ঘটনার খবর পেয়ে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। সেনাবাহিনীর সঙ্গেও কথা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে এমপিসহ আহত ৫০

আপডেট সময় ০১:৪১:০৫ পূর্বাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬