ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের Logo আগস্টে সারা দেশে শোডাউনের চিন্তা আ.লীগের, ২ ডজন কমিটি গঠন Logo ইরানে হিজাববিহীন গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ Logo মেসির বাবার মৃত্যুর খবর প্রচার করে চাকরি হারালেন উপস্থাপিকাসহ পুরো টিম Logo ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ১০ Logo ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চেয়ে নিজেই হার মানলেন ট্রাম্প Logo জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির Logo জামায়াত এমপি শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা, পিএসের কলরেকর্ড ফাঁস

নিউইয়র্কে এমটিএ হিন্দু পরিবারের বর্ণাঢ্য বর্ষবরণ—গান, কবিতা ও নৃত্যে প্রাণবন্ত বৈশাখী আনন্দোৎসব

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বাংলা নববর্ষ ১৪৩৩-কে বরণ করে নিতে প্রবাসের মাটিতে এক বর্ণিল আয়োজনের সাক্ষী হলো নিউইয়র্ক। গত ১৪ এপ্রিল ২০২৬, মঙ্গলবার নিউইয়র্কের এমটিএ হিন্দু পরিবার বৃন্দের উদ্যোগে সান্তুর রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি হলে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হয় জমকালো বর্ষবরণ ও বৈশাখী আনন্দ উৎসব।

প্রাণবন্ত এই আয়োজনে সভাপতিত্বের আবহে সমকণ্ঠের বার্তা সম্পাদক দীপক দাসের সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি পায় ভিন্নমাত্রা। শুরুতেই বৈশাখী শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। এরপর ধারাবাহিকভাবে গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও আয়োজকদের সম্মিলিত অংশগ্রহণে প্রবাসে বাঙালির চিরায়ত সংস্কৃতি, ঐতিহ্য ও উৎসবের আবহ যেন নতুন করে প্রাণ ফিরে পায়। আয়োজনটি সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন অর্জুন কর্মকার, নিউইয়র্কের নারী উদ‍্যোক্তা ও বিশিষ্ট ব‍্যবসায়ী সুমী রায় ,অরুণ দাসগুপ্তা, কল্লোল দাসগুপ্তা, সুজন সাহা, গৌতম সাহা, দীপক দাস, বিপ্লব রায়, উজ্জ্বল শীল, রতন দাস, সৈকত দাস, সুভাষ বরাল, তপন দাস এবং বিশেষ সহযোগিতা করেন নাগা থিপান।

সাংস্কৃতিক পর্বে নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী ও এমটিএ পরিবারের সদস্য কৃষ্ণা তিথি এবং কাঞ্চন দাস তাঁদের সুরেলা কণ্ঠে সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন।
উৎসবের শেষ পর্বে আয়োজকরা উপস্থিত সকল এমটিএ সদস্য ও তাঁদের পরিবারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রবাসের ব্যস্ত জীবনের মাঝেও এমন আয়োজন যেন বাঙালির শেকড়, সংস্কৃতি ও ঐতিহ্যের সাথে গভীর বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ

নিউইয়র্কে এমটিএ হিন্দু পরিবারের বর্ণাঢ্য বর্ষবরণ—গান, কবিতা ও নৃত্যে প্রাণবন্ত বৈশাখী আনন্দোৎসব

আপডেট সময় ১২:০৭:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬