ঢাকা ১০:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
  • ২৮ বার পড়া হয়েছে
রংপুরের মিঠাপুকুর উপজেলার একটি কেন্দ্রে বিদ্যুৎ না থাকার কারণে মোমবাতির আলোয় পরীক্ষা দিয়েছে ৮৫৪ এসএসসি পরীক্ষার্থী। রবিবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, রবিবার ছিল ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা। বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের ১৭টি কক্ষে মোট ৮৫৪ জন পরীক্ষার্থী অংশ নেয়।

সকাল থেকেই কেন্দ্রে বিদ্যুৎ না থাকায় অন্ধকারাচ্ছন্ন কক্ষে শিক্ষার্থীদের পরীক্ষা দিতে বেগ পেতে হয়। পরে বাধ্য হয়ে কক্ষগুলোতে বড় বড় মোমবাতি জ্বালিয়ে পরীক্ষার ব্যবস্থা করে কেন্দ্র কর্তৃপক্ষ। মোমবাতির অস্পষ্ট আলোয় দীর্ঘ সময় পরীক্ষা দিতে গিয়ে চোখে সমস্যা ও চরম ভোগান্তিতে পড়ে পরীক্ষার্থীরা। 

এ বিষয়ে কেন্দ্রটির সচিব ও পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহেদুল আলম জানান, পরীক্ষার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের সরকারি নির্দেশনা থাকলেও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ তা নিশ্চিত করতে পারেনি।

তিনি বলেন, বিদ্যুৎ অফিসে বারবার জানানোর পরেও কোনো সমাধান পাওয়া যায়নি। এর মধ্যে ঝড়-বৃষ্টি শুরু হলে চারপাশ আরো অন্ধকার হয়ে যায়। বাধ্য হয়েই মোমবাতি কিনে পরীক্ষা সম্পন্ন করতে হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের বিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১–এর ব্যবস্থাপক মোহাম্মদ আশরাফ উদ্দিন খান বলেন, ওই কেন্দ্র আমাদের বলদিপুকুর সাবস্টেশনের আওতাধীন রংপুর গ্রিডের লাইনের সঙ্গে যুক্ত।

রংপুর গ্রিডের লাইনটি পুড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় ওই কেন্দ্রে বিদ্যুৎ–সংযোগ দেওয়া সম্ভব হয়নি। আমরা শঠিবাড়ী গ্রিড থেকে বিকল্প লাইনে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করছি। 

পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ সময়ে এমন কারিগরি ত্রুটি এবং বিকল্প ব্যবস্থার অভাব নিয়ে অভিভাবক ও পরীক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি এড়াতে আরো কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

রংপুরে মোমবাতি জ্বালিয়ে এসএসসি পরীক্ষা দিল ৮৫৪ শিক্ষার্থী

আপডেট সময় ০১:৫৪:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬