ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৪৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
গত তিন বছরে দেশে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং বর্তমানে আরো বহু কারখানা আর্থিক ঝুঁকির মুখে রয়েছে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএমইএ)।

রবিবার (২৬ এপ্রিল) বিকেলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ভবনে আয়োজিত এক প্রাক-বাজেট আলোচনায় সংগঠনের পক্ষ থেকে এই উদ্বেগের কথা জানানো হয়। অনুষ্ঠানে বিজিএমইএর পক্ষ থেকে একটি লিখিত বক্তব্য পাঠ করা হয়।

লিখিত বক্তব্যে বিজিএমইএ জানায়, দেশের শীর্ষ রপ্তানি আয় অর্জনকারী তৈরি পোশাক খাত একটি সংকটময় সময় পার করছে।

বিগত ৩ বছরে প্রায় ৪০০টি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে এবং আরো বহু কারখানা বর্তমানে আর্থিকভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। শিল্পের বর্তমান এই স্থবিরতা ও মন্থর গতির পেছনে মূলত দুটি কাঠামোগত কারণকে দায়ী করেছে সংগঠনটি। প্রথমত, ধারাবাহিকভাবে বেড়ে চলা ব্যবসা পরিচালনার ব্যয় এবং দ্বিতীয়ত, উপযুক্ত ব্যবসাবান্ধব পরিবেশের ঘাটতি।
সংগঠনটির পক্ষ থেকে আরো জানানো হয়, নীতি স্থিতিশীলতার অভাব, প্রাতিষ্ঠানিক জটিলতা ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে শিল্পটি পিছিয়ে পড়ছে।

এর সঙ্গে অর্থায়ন ও লজিস্টিক ব্যয়ের ঊর্ধ্বগতি সম্মিলিতভাবে এই খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে, যা সামগ্রিক রপ্তানি বাণিজ্যকে ক্ষতিগ্রস্ত করছে।
অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবুসহ পোশাক খাতের অন্যান্য শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। সভায় আসন্ন বাজেটে এই সংকট উত্তরণে সরকারের কার্যকর পদক্ষেপ ও নীতি সহায়তার দাবি জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

তিন বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে : বিজিএমইএ

আপডেট সময় ০৭:৩৪:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬