ঢাকা ০২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায়

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালে পরীক্ষার কক্ষের সিলিং ফ্যান খুলে এক শিক্ষার্থীর মাথার ওপর পড়ার ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে চৌমুহনী মদন মোহন উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ১১ নম্বর কক্ষে এ দুর্ঘটনা ঘটে। আহত ওই শিক্ষার্থীর নাম মো. নিয়ামুল হাসান। সে দুর্গাপুর উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী (রোল নম্বর ১৯২২৬৭)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরীক্ষা চলাকালীন হঠাৎ করেই সিলিং ফ্যানটি খুলে শিক্ষার্থীর মাথার ওপর এসে পড়ে। এতে ফ্যানের পাখার আঘাতে শিক্ষার্থীর মাথার একপাশ কেটে গিয়ে রক্তপাত হয়। এ আকস্মিক ঘটনায় পরীক্ষা কক্ষে উপস্থিত অন্যান্য পরীক্ষার্থীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য পরীক্ষা কার্যক্রমে বিঘ্ন ঘটে।

ঘটনার খবর পেয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার নির্দেশে উপজেলা হাসপাতাল থেকে একটি মেডিকেল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। চিকিৎসা শেষে ওই শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। পরীক্ষার মূল্যবান সময় নষ্ট হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছে বলে জানানো হয়।

স্থানীয়রা অভিযোগ করেছেন যে, পরীক্ষা কেন্দ্রের কিছু কক্ষে অত্যন্ত পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যান রয়েছে, যা থেকেই এই দুর্ঘটনা ঘটেছে। তারা জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো ও বৈদ্যুতিক সরঞ্জাম সংস্কারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বেগমগঞ্জ উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ার বিষয়টি সত্য। তাৎক্ষণিক চিকিৎসা নিশ্চিত করার পর শিক্ষার্থীকে পুনরায় পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন এবং তাদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

এসএসসি পরীক্ষা চলাকালে ফ্যান খুলে পড়ল শিক্ষার্থীর মাথায়

আপডেট সময় ০৬:০০:০৬ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬