ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

চট্টগ্রামে শিবিরের হামলার অভিযোগে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে
চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১০ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ রফিক-জব্বার হল চত্ত্বর থেকে এ বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে শহীদ সালাম-বরকত হলের সামনে এসে শেষ হয়।

পরবর্তীতে সংক্ষিপ্ত সমাবেশে বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের আইন ও বিচার বিভাগের শিক্ষার্থী সৈয়দা অনন্যা ফারিয়া বলেন, ‘ঠিক যেই সময়টায় বাংলাদেশে একটি সুন্দর, সুস্থ রাজনীতির চর্চা হওয়ার কথা, সেই সময়ে দাঁড়িয়ে আমরা দেখছি যে শিবির একই ঘটনার পুনরাবৃত্তি করে যাচ্ছে।

রগ কাটার রাজনীতি থেকে আসলে তারা বেরিয়ে আসতে পারেনি এবং এই চর্চা আমাদের বিভিন্ন ক্যাম্পাসগুলোকে এবং উত্তরোত্তর গোটা দেশটাকে অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে চাচ্ছে।’ 

তিনি আরো বলেন, ‘আমরা অত্যন্ত দুঃখিত, মর্মাহত এবং ক্ষুব্ধ এবং আমরা তাদের প্রতি আহ্বান জানাই যে, আপনারা এই সংস্পর্শ থেকে বেরিয়ে আসুন। এখনো সময় আছে। নাহলে জনতা কিন্তু এর যথাযথ জবাব দিয়ে দিবে।

’ 

জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, ‘৫ আগস্টের গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা ক্যাম্পাসে সহিষ্ণু ও শিক্ষার্থীবান্ধব রাজনীতি নিশ্চিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু আমাদের এই ধৈর্যকে দুর্বলতা ভাবার কোনো সুযোগ নেই। আজ সিটি কলেজে ছাত্রশিবির যে বর্বরোচিত হামলা চালিয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।’

তিনি হুশিয়ারি দিয়ে বলেন, ‘ইসলামী ছাত্রশিবির যদি তাদের গুপ্ত ও সন্ত্রাসের রাজনীতি ছেড়ে স্বাভাবিক ধারায় ফিরে না আসে, তবে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে।

ক্যাম্পাস অস্থিতিশীল করার যে কোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে।’
ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

চট্টগ্রামে শিবিরের হামলার অভিযোগে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট সময় ১২:০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬