ঢাকা ১১:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ Logo এস আলম গ্রুপের সঙ্গে সমঝোতার অভিযোগ নাকচ করলেন অর্থমন্ত্রী Logo জামায়াত আমিরের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের বৈঠক Logo ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি আলোচনা, শেষ মুহূর্তে অনিশ্চয়তা Logo ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : সোনারগাঁয়ে কেন্দ্রসচিবকে অব্যাহতি Logo ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান Logo এক দিনের ব্যবধানে কমল তেলের দাম Logo জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা Logo ইসরায়েলি বাহিনীকে ‘পৃথিবীর নিকৃষ্টতম’ বললেন জাতিসংঘের বিশেষ দূত Logo ইরানে যুদ্ধ চান না সাবেক মার্কিন সেনারা, বিক্ষোভে গিয়ে আটক ৬০

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : সোনারগাঁয়ে কেন্দ্রসচিবকে অব্যাহতি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষার্থীরা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পরবর্তীতে সকাল সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের নতুন করে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পাশাপাশি অতিরিক্ত সময় হিসেবে প্রায় দেড় ঘণ্টা বাড়ানো হয় এবং পরীক্ষা দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলতে থাকে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অতিরিক্ত সময় পূর্ণ হওয়ার আগেই খাতা খাতা নিয়ে নেন শিক্ষকরা।

কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা বারবার ভুল প্রশ্নের বিষয়টি জানালেও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তা আমলে নেননি। পরে দীর্ঘ সময় পর প্রশ্ন পরিবর্তন করা হয়, যা তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।

অভিভাবকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কেন্দ্রসচিবের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।

তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সংশোধন করে অতিরিক্ত সময় দিয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রসচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।

উপজেলায় অফিস পেয়ে এবার সরকারের কাছে গাড়ি চাইলেন হাসনাত আব্দুল্লাহ

ভুল প্রশ্নে এসএসসি পরীক্ষা : সোনারগাঁয়ে কেন্দ্রসচিবকে অব্যাহতি

আপডেট সময় ০৬:৫২:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ভুল প্রশ্নপত্র দিয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কাঁচপুর ওমর আলী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা শুরু হয়। অভিযোগ রয়েছে, কেন্দ্রের তিনটি কক্ষে মোট ১৭৭ জন পরীক্ষার্থীকে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

পরীক্ষার্থীরা বিষয়টি দায়িত্বরত শিক্ষকদের জানালেও শুরুতে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
পরবর্তীতে সকাল সাড়ে ১১টার দিকে ভুল ধরা পড়লে পরীক্ষার্থীদের নতুন করে ২০২৬ সালের প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পাশাপাশি অতিরিক্ত সময় হিসেবে প্রায় দেড় ঘণ্টা বাড়ানো হয় এবং পরীক্ষা দুপুর ২টা ৪০ মিনিট পর্যন্ত চলতে থাকে। তবে শিক্ষার্থীদের অভিযোগ, নির্ধারিত অতিরিক্ত সময় পূর্ণ হওয়ার আগেই খাতা খাতা নিয়ে নেন শিক্ষকরা।

কয়েকজন পরীক্ষার্থী জানান, তারা বারবার ভুল প্রশ্নের বিষয়টি জানালেও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা তা আমলে নেননি। পরে দীর্ঘ সময় পর প্রশ্ন পরিবর্তন করা হয়, যা তাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করে।

অভিভাবকরাও এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের দাবি, কেন্দ্রসচিবের দায়িত্বহীনতার কারণে শিক্ষার্থীদের ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়েছে।

তারা দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কেন্দ্রসচিব ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিন সরকার বলেন, ‘ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছিল। পরে সংশোধন করে অতিরিক্ত সময় দিয়ে ২০২৬ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়া হয়।’

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত জানান, বিষয়টি জানার পর ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে পরামর্শ করে অতিরিক্ত সময় দিয়ে পরীক্ষা নেওয়া হয়। পাশাপাশি এ ঘটনায় কেন্দ্রসচিবকে ইতোমধ্যে অব্যাহতি দেওয়া হয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481