ঢাকা ১২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সাবেক উপদেষ্টা মাহফুজ আলম রামগঞ্জের উন্নয়নে ব্যর্থ হয়েছেন, বিষয়টি অজুহাত দিয়ে ঢাকা দেওয়া যাবে না, এমনই মন্তব্য করেছেন লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। বুধবার মাহফুজের এক ফেসবুক পোস্টের প্রেক্ষিতে নিজের ফেসবুক পাতায় বিষয়টি জানান সংসদ সদস্য।

বুধবার সংসদ অধিবেশনে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সড়কের বেহাল দশা ও ক্রমবর্ধমান দুর্ঘটনায় মানুষের প্রাণহানি রোধে আবেগঘন একটি বক্তব্য দেন।

কুমিল্লার দেবিদ্বার এলাকায় মহাসড়কটি দ্রুত প্রশস্ত করার দাবি জানিয়ে তিনি বলেন, এই রাস্তা ১০ লাখ মানুষের প্রাণ বাঁচাবে, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই– দ্রুত রাস্তাটি করে দিন।

এরপরই এক ফেসবুক পোস্টে মাহফুজ লিখেছিলেন নিজের কথা। তিনি জানান উপদেষ্টা থাকাকালে অন্য উপদেষ্টাদের কাছে সাহায্য চেয়েও পাননি। তিনি বলেন, ‘আজকে হাসনাতের সংসদে ‘আকুতি’ দেখে মনে পড়ল যে, রামগঞ্জ-লক্ষীপুরের উন্নয়নের জন্য ৪/৫ জন জন উপদেষ্টার কাছে গিয়েও কোন হেল্প পাইনি। তাদের সাথে কয়েকবার দেখা করেছি। ডিও লেটার দিয়েছি। সেসব লেখার সময় এখনো আসেনি।’

তিনি জানান, কোনো এক রাজনৈতিক দলের চাপে এই সাহায্য পাননি তিনি। তার কথা, ‘এতটুকু বলতে পারি যে, একটি রাজনৈতিক দলের চাপে/ সিদ্ধান্তে উনারা আমার এলাকায়/ আমাকে কোন সহযোগিতা করেন নি।’

তবে লক্ষীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের অভিমত, উপদেষ্টা থাকাকালে রামগঞ্জের উন্নয়নের জন্য বাস্তবে আগ্রহই দেখাননি মাহফুজ। তিনি বলেন, ‘উপদেষ্টা থাকাকালীন সময়ে রামগঞ্জের দৃশ্যমান উন্নয়নে তার কোনো অবদান চোখে পড়েনি। অথচ সে সময় তার হাতে যথেষ্ট ক্ষমতা ছিল।’

তিনি আরও বলেন, ‘রামগঞ্জের উন্নয়নের প্রশ্নে তিনি সম্পূর্ণ ব্যর্থ—এটা এখন আর আড়াল করার সুযোগ নেই। কথার ফুলঝুরি বা অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না। রামগঞ্জের প্রতি তার কোনো বাস্তব আগ্রহ কখনোই দেখা যায়নি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘মাহফুজ আলম ব্যর্থ, অজুহাত দিয়ে বাস্তবতা ঢেকে রাখা যায় না’

আপডেট সময় ০১:০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬