ঢাকা ০৯:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

ঢাকা জেলার ধামরাই উপজেলার কালামপুরে এনসিপির ঢাকা জেলা উত্তরের ধামরাই উপজেলার কার্যালয় উদ্বোধনকালে এনসিপির পদ বঞ্চিত নেতা কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত দুই গ্রুপের ১০ জন আহত হন।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টা থেকে কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এই ঘটনা ঘটে।  এ সময় কার্যালয় উদ্বোধন শেষে বক্তব্য চলাকালীন এ সংঘর্ষের ঘটনা ঘটে।

কার্যালয় উদ্বোধন কালে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ জানান, এনসিপির ভেতরের কিছু দালাল যারা কিনা জুলাইকে পুঁজি করে ব্যবসা করছেন, তারাই আজ এই হামলা চালিয়েছে।

তিনি আরও বলেন, ঢাকা জেলা উত্তরের এই কমিটি আত্মপ্রকাশ হলে তাদের জুলাই ব্যবসা বন্ধ হয়ে যাবে। সেই ক্ষোভ থেকে তারা এই হামলা চালিয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে ২ জনের মাথা ফেটে গেছে। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি নাজমুল হুদা রাত ১০ টায় মোবাইল ফোনে যুগান্তরকে জানান, এ ঘটনায় তিনি ও তার পুলিশ ফোর্স ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কোন পক্ষ অভিযোগ না দেওয়ায় কোন মামলা হয়নি।

তিনি বলেন, ঢাকা জেলা উত্তর কমিটি গঠন নিয়ে এনসিপির অভ্যান্তরীণ কোন্দলকে ঘিরেই এই মারামারির ঘটনা ঘটেছে। যারা কমিটিতে স্থান পাইনি মুলত তারাই হামলা চালিয়ে পরিস্থিতি ঘোলাটে করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ধামরাইয়ে এনসিপির পদ বঞ্চিত নেতা-কর্মীদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ

আপডেট সময় ১১:৪৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬