ঢাকা ০৮:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ২৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ইরানই বিজয়ী জাতি: মোজতবা খামেনি

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সংঘাতে ইরানের জনগণই প্রকৃত বিজয়ী—এমনটাই দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান এখন একটি ‘বিজয়ী জাতি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, সংঘাতের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। একই সঙ্গে আহতদের জন্যও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি জানানো হবে।

তিনি আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নতুন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

দেশটির জনগণকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমাগম ও জনমতের প্রকাশ কূটনৈতিক আলোচনা ও দরকষাকষির ফলাফলে প্রভাব ফেলতে পারে।

মোজতবা খামেনি বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোর অবস্থানও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি মোজতবা খামেনি।

সূত্র: বিবিসি বাংলা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানই বিজয়ী জাতি: মোজতবা খামেনি

আপডেট সময় ০৪:৪৪:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

সাম্প্রতিক সংঘাতে ইরানের জনগণই প্রকৃত বিজয়ী—এমনটাই দাবি করেছেন দেশটির সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। তিনি বলেছেন, ইরান এখন একটি ‘বিজয়ী জাতি’ হিসেবে আত্মপ্রকাশ করেছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

বিবৃতিতে মোজতবা খামেনি বলেন, সংঘাতের ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে, তার জন্য সংশ্লিষ্ট পক্ষের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করা হবে। একই সঙ্গে আহতদের জন্যও প্রয়োজনীয় ক্ষতিপূরণ দাবি জানানো হবে।

তিনি আরও জানান, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নতুন পর্যায়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে কীভাবে তা বাস্তবায়ন করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।

দেশটির জনগণকে সক্রিয় থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনসমাগম ও জনমতের প্রকাশ কূটনৈতিক আলোচনা ও দরকষাকষির ফলাফলে প্রভাব ফেলতে পারে।

মোজতবা খামেনি বলেন, ইরান কখনোই যুদ্ধ চায়নি এবং এখনো চায় না। তবে নিজেদের বৈধ অধিকার রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।

একই সঙ্গে তিনি ইঙ্গিত দেন, ইরানের আঞ্চলিক মিত্র ও সহযোগী গোষ্ঠীগুলোর অবস্থানও এই নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

উল্লেখ্য, তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করলেও এখন পর্যন্ত জনসমক্ষে উপস্থিত হননি মোজতবা খামেনি।

সূত্র: বিবিসি বাংলা

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481