ঢাকা ০৪:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

ফ্যামিলি কার্ডের প্রলোভন: দারিদ্র্যের ফাঁদে লুকানো পাশবিকতা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

মোঃ মাইন উদ্দিন :

ফরিদপুরে ঘটে যাওয়া সাম্প্রতিক ঘটনাটি কেবল একটি বিচ্ছিন্ন অপরাধ নয়, এটি আমাদের সমাজের এক গভীর অসুস্থতার প্রতিচ্ছবি। ফ্যামিলি কার্ড ও বিধবা ভাতার মতো সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে এক অসহায় বিধবা নারীকে হোটেলে নিয়ে ধর্ষণের অভিযোগ- এই খবর আমাদের বিবেককে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। এ ধরনের ঘটনা শুধু আইন-শৃঙ্খলার ব্যর্থতা নয়, বরং মানবিক মূল্যবোধের ভয়াবহ অবক্ষয়ের প্রমাণ।
সমাজে এমন কিছু মানুষ আছে, যারা অন্যের দারিদ্র্য, অশিক্ষা ও সরলতাকে নিজেদের স্বার্থসিদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করে। তারা সুযোগ খোঁজে কখন, কোথায়, কাকে শিকার বানানো যায়। এই ‘মানুষের মুখোশধারী হায়েনারা’ শুধু একটি অপরাধ করে না, তারা পুরো সমাজের নিরাপত্তাবোধকে ভেঙে দেয়। তাদের কারণে অসহায় মানুষেরা আরও বেশি ভীত, আরও বেশি অনিশ্চিত হয়ে পড়ে।

ভুক্তভোগী নারীর জন্য দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি। বিচারহীনতার সংস্কৃতি যতদিন থাকবে, ততদিন এমন অপরাধীরা সাহস পাবে। আইনের কঠোর প্রয়োগ ও দ্রুত বিচারই পারে এই ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধ করতে। একই সঙ্গে প্রশাসনের দায়িত্ব হলো, এ ধরনের প্রতারণা ও অপরাধ প্রতিরোধে কার্যকর নজরদারি ও জনসচেতনতা বাড়ানো।

এই ঘটনা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তাও বটে। সরকারি যেকোনো সেবা পাওয়ার ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের ওপর নির্ভর করা যে কতটা ঝুঁকিপূর্ণ, তা আবারও প্রমাণিত হলো। সাধারণ মানুষের উচিত সরাসরি সংশ্লিষ্ট সরকারি দপ্তরে যোগাযোগ করা এবং কোনো অপরিচিত ব্যক্তির প্রলোভনে পা না দেওয়া। সচেতনতা, সতর্কতা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বাড়ানোই পারে এমন ঝুঁকি অনেকাংশে কমিয়ে দিতে।

সবশেষে, এই ঘটনাটি আমাদের একটি মৌলিক প্রশ্নের সামনে দাঁড় করায়, আমরা কেমন সমাজ গড়ে তুলছি? কাকে নেতা বা জনপ্রতিনিধি করছি? যেখানে একজন অসহায় বিধবা নারী নিরাপত্তা পায় না, সেখানে তাদের দ্বারা উন্নয়ন বা অগ্রগতির কথা বলা কতটা অর্থবহ? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার সময় আসন্ন, তখন বাস্তব পরিবর্তন আনা আমাদের সবার সম্মিলিত দায়িত্ব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

ফ্যামিলি কার্ডের প্রলোভন: দারিদ্র্যের ফাঁদে লুকানো পাশবিকতা

আপডেট সময় ০৯:৫৬:৫০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬