ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প Logo ভিয়েনা চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি চলচ্চিত্র ‘দেলুপি’ Logo করোনা ভ্যাকসিন কেনায় খরচ ৪ হাজার ৩৯৪ কোটি টাকা: সংসদে স্বাস্থ্যমন্ত্রী Logo ইরানের সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়াচ্ছে জাপান Logo জরুরি বৈঠকে ১১ দলের শীর্ষ নেতারা Logo ভাইরালের ভিড়ে কুড়িগ্রামের তাইজুলের স্বাভাবিক জীবন কি হারিয়ে যাবে? Logo সংসদে শিগগির আসবেন আমাদের লিজেন্ড সিস্টাররা: জামায়াত এমপি Logo যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবৈধ কর্মকাণ্ডের নিন্দা জানাতে ব্রিকসকে ইরানের আহ্বান Logo নবজাতককে কোলে নিয়েই পরীক্ষায় বসে মাতৃত্ব ও শিক্ষার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন দুই নারী Logo ‘ইউনূস, আসিফ নজরুলসহ সবাইকে জবাবদিহির আওতায় আনতে হবে’

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে লিটন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৪ এপ্রিল) সাকিবসহ তার গ্রুপের কয়েকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিষয়ে ঝগড়া হয় লিটনের। পরে পূর্বশত্রুতার জেরে আজ রাতে সাকিবসহ কয়েকজন মিলে তার ওপর উপর হামলা করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে ট্রানজিট ফি বসাবে যুক্তরাষ্ট্র: ট্রাম্প

সোনারগাঁয়ে যুবককে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৪৭:১২ পূর্বাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূর্বশত্রুতার জেরে লিটন নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (৫ এপ্রিল) রাত ৯টায় উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

লিটন রংপুর জেলার মৃত শহিদুল ইসলামের ছেলে। তিনি হামছাদী এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

স্থানীয়রা জানায়, শনিবার (৪ এপ্রিল) সাকিবসহ তার গ্রুপের কয়েকজনের সঙ্গে জমিসংক্রান্ত বিষয়ে ঝগড়া হয় লিটনের। পরে পূর্বশত্রুতার জেরে আজ রাতে সাকিবসহ কয়েকজন মিলে তার ওপর উপর হামলা করে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনারগাঁ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিববুল্লাহ জানান, ধারণা করা হচ্ছে, জমিসংক্রান্ত বিষয় নিয়ে পূর্বশত্রুতার জেরে এ হত্যাকাণ্ড হতে পারে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি বলেন, হত্যার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481