ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে, ট্যাংকি খুলে পাওয়া গেল অকটেন ও ডিজেল

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬
  • ৬০ বার পড়া হয়েছে

কুমিল্লার দেবীদ্বারসহ দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে পেট্রল-ডিজেল ও অকটেন তেলের তীব্র সংকট দেখা দিয়েছে। যে বিষয়টি নিয়ে বুধবার (১ এপ্রিল) সংসদ অধিবেশনে কথা বলেছেন কুমিল্লা-৪ দেবীদ্বারের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার (৩ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় দেবীদ্বার উপজেলার পৌর ভিংলাবাড়ি অবস্থিত ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। পাম্পে তেল নাই লেখা থাকলেও অভিযানে অকটেন তেলের ট্যাংকি খুলে সেখানে ৯০০ লিটার এবং ডিজেল তেলের ট্যাংকি খুলে সেখানে ১৪০০ লিটার তেল মজুদ পাওয়া গেছে।

এসময় অনেকে মোটরসাইকেলে তেল নিয়ে এসে তেল নেই সাইনবোর্ড দেখে ফিরে যেতে দেখা গেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিনের নেতৃত্বে অভিযানে আরো উপস্থিত ছিলেন- দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান, এসআই বাঁধন প্রমুখ।

সংকট সৃষ্টি করে বিএসটিআই কিংবা পেট্রোলিয়াম আইনে কোথাও ট্যাংকিতে তেল মজুদের সরকারি কোনো নিয়ম নেই। তবে এ ঘটনায় ফিলিং স্টেশনকে কোনো ধরনের জরিমানা কিংবা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

এ বিষয়ে ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার বশির আহমেদ বলেন, আমরা পাম্পে তেল মজুদ রাখি না। শুক্রবার তেল আসার কোনো সম্ভাবনা নেই। আপনারা ট্যাংকিতে যে অকটেন ৯০০ লিটার এবং ডিজেল ১ হাজার ৪০০ লিটার তেল দেখতে পেয়েছেন তা রেগুলার (সবসময়) আরো বেশি থাকে। এই তেলটা তুলতে গেলে তেলের সঙ্গে হাওয়া ও অনেক ময়লা উঠে আসে যা যানবাহনের জন্য ক্ষতিকর।

তাই নিচে সবসময় এই পরিমাণ তেল মজুদ থাকে।
এদিকে একইদিন বিকেলে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যে পেট্রল বিক্রি করায় ব্রাদার্স সিএনজি ফিলিং স্টেশনের পশ্চিম পার্শ্বে অবস্থিত সোহেল ট্রেডার্সকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফয়সল উদ্দিন বলেন, পাম্পে তেল সংকট দেখিয়ে মজুদ রাখা আছে কিনা তা দেখতে আমরা অভিযান চালিয়েছি। এখানে অকটেন ৯০০ এবং ডিজেল ১ হাজার ৪০০ লিটার তেল ট্যাংকিতে পাওয়া গেছে তবে এই নিচের তেলের মধ্যে ময়লা থাকে যা যানবাহনের জন্য ক্ষতিকর বলে পাম্প কর্তৃপক্ষ জানিয়েছেন। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য রাখায় সোহেল ট্রেডার্স নামে এক প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

‘তেল নাই’ লেখা ফিলিং স্টেশনে, ট্যাংকি খুলে পাওয়া গেল অকটেন ও ডিজেল

আপডেট সময় ০১:৫৩:৫৭ পূর্বাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬