ঢাকা ০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড Logo ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা Logo অফিস চলবে সকাল ৯টা থেকে ৪টা, মার্কেট বন্ধ সন্ধ্যা ৬টায় Logo ব্যাংক-অফিসের সময় কমছে, স্কুল-কলেজের বিষয়ে সিদ্ধান্ত কবে Logo শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা Logo হরমুজ প্রণালি দিয়ে সার পরিবহনে ‘মানবিক করিডোর’ চালুর আহ্বান ইতালির Logo হাজিদের যাতায়াত সহজ করতে মক্কায় হচ্ছে বিমানবন্দর Logo একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইউক্রেন-ইরান যুদ্ধ Logo ‘গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনে জুলাই গণ-অভ্যুত্থানের বিকল্প নেই’ Logo সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্যে পরিণত করেন স্বরাষ্ট্রমন্ত্রী: শফিকুর রহমান

৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন ডেথ ট্র্যাক ► গতির উন্মাদনায় হামেশা মৃত্যু ► নিষিদ্ধ সড়কে অটোরিকশার দাপট ► গভীর রাতে বিপজ্জনক রেসিং

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা। স্কুল-অফিস সময়ের ব্যস্ততায় রাজধানীর অন্য সড়কের মতোই পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েটিও তখন যানবাহনে মুখর। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সার্ভিস রোডে কয়েকটি অটোরিকশা প্রতিযোগিতা করে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। সড়কের বড় অংশই ছিল তাদের দখলে। ঠিক তখনই একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অটোরিকশাকে।

গতকালের ওই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও অটোরিকশার যাত্রী কাইয়ুম মিয়া (৬০) নিহত হন। গুরুতর আহত অটোচালক বোরহান উদ্দিন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে- কেউ ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন, কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, আবার অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন।

গতকাল সার্ভিস রোডে দুর্ঘটনার আগের দিনই মূল এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান একটি বাসকে ধাক্কা দেয়। এর আগেও ১০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৩০০ ফুট এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে হইহুল্লোড় করতে করতে যাচ্ছেন কয়েকজন যুবক। চালক যখন একের পর এক গাড়ি অতিক্রম করছিলেন, যাত্রীরা তাকে উৎসাহ দিচ্ছিলেন। একপর্যায়ে গাড়ির গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে- বন্ধ হয়ে যায় ভিডিও।

আইন অনুযায়ী, এই সড়কে প্রাইভেটকার ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের জন্য ৬০ এবং ট্রাকের জন্য ৫০ কিলোমিটার। সার্ভিস রোডে গতি আরও কম। পাশাপাশি অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব নিয়মের প্রায় কোনো প্রয়োগই নেই। এ ছাড়া প্রয়োজনীয় অনেক স্থানে নেই ফুটওভারব্রিজ। ফলে শুধু যানবাহনের সংঘর্ষ নয়, রাস্তা পার হতে গিয়েও প্রাণ হারাচ্ছেন পথচারীরা। গত ২৩ ফেব্রুয়ারি রাতে পিঙ্কসিটি এলাকায় এক ব্যক্তি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার লাশ প্রায় এক ঘণ্টা সড়কে পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পর্যাপ্ত ফুটওভারব্রিজ নেই। যেগুলো আছে, তার বেশির ভাগই অপ্রয়োজনীয় স্থানে নির্মাণ করা হয়েছে। মস্তুল এলাকায় দায়িত্বে থাকা বিআরটিসির টিকিট বিক্রেতা বলেন, যেখানে বাস থামে, দুই পাশে সংযোগ সড়ক, মানুষ যেখান দিয়ে রাস্তা পার হয়, সেখান থেকে অন্তত ৪০০ মিটার দূরে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। সারা মাসে ১০ জন সেটা দিয়ে পার না। দৌড়ে মূল সড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসালেও কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। স্পিডগান না থাকায় অতিরিক্ত গতির গাড়ি শনাক্ত করা যাচ্ছে না। নিষিদ্ধ হলেও অটোরিকশা চলছে নির্বিঘ্নে, এমনকি উল্টো পথেও। গত ২৯ মার্চ বিকাল ৩টা থেকে ২৪ ঘণ্টার অভিযানে অতিরিক্ত গতি ও অন্যান্য অপরাধে প্রায় ৭০টি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

অন্যদিকে সন্ধ্যার পর সড়কটির চিত্র পুরোপুরি বদলে যায়। আলোকসজ্জায় ঝলমলে পরিবেশে ভিড় বাড়তে থাকে। কেউ ঘুরতে আসেন, কেউ ভিডিও কনটেন্ট তৈরি করেন, আবার অনেকে দলবেঁধে খাবারের উদ্দেশ্যে বের হন। এক্সপ্রেসওয়ের বিভিন্ন ইন্টারসেকশন ছোটখাটো পার্ক বা আড্ডাস্থলে পরিণত হয়। গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সড়কটি তখন রেসিং ট্র্যাকে পরিণত হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের প্রতিযোগিতামূলক দৌড় চলে। শব্দ শোনা যায় দূরদূরান্ত থেকে।

পুলিশ অফিসার হাউজিং সোসাইটি (পিওএইচএস) সংলগ্ন ইউটার্নে চা বিক্রি করেন ইমরান। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা দেখি। মূল কারণ উচ্চগতি, অটোরিকশার দখল আর উল্টো পথে চলাচল। রাতের দিকে পরিস্থিতি সবচেয়ে ভয়ংকর হয়। অনেক বাইকার স্টান্ট করে, হাত ছেড়ে বাইক চালায়- চোখের সামনে মানুষ পিষ্ট হতে দেখেছি।’

দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে কয়েকটি পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে রয়েছে- অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা বা আলাদা লেন করে দেওয়া, স্বয়ংক্রিয় স্পিড ক্যামেরা স্থাপন, অতিরিক্ত গতির জন্য কঠোর জরিমানা এবং যানবাহনে স্পিড গভর্নর নিশ্চিত করা। পাশাপাশি যেসব স্থানে মানুষ বেশি পারাপার হয়, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণেরও পরামর্শ দিয়েছেন তারা।

মস্তুল এলাকায় দায়িত্বরত খিলক্ষেত থানার উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘প্রায় সব যানবাহনই গতিসীমা অমান্য করে। অনেকেই ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। ফলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।’ তিনি জানান, উচ্চগতির কারণে অনেক সময় গাড়ি থামানোও সম্ভব হয় না। এদের বড় অংশই দুর্ঘটনা ঘটায়। নিজেরাও বিপদে পড়ে, অন্যদেরও বিপদে ফেলে। তিনি ভাঙা ব্যারিকেড দেখিয়ে বলেন, প্রায়ই উচ্চগতিতে মোটরসাইকেল, প্রাইভেট কার এসে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে। সপ্তাহে খুব কম দিনই দুর্ঘটনা ছাড়া যায়। দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানান।

এদিকে সড়কটির ইউটার্নগুলোতে সিগন্যাল লাইট চালু আছে বহুদিন ধরে। তবে তা শুধু নিয়ম রক্ষার্থে। কখনো সিগন্যাল দেখে গাড়ি থামতে দেখা যায়নি।

সব মিলিয়ে, উন্নত অবকাঠামো থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণহীনতা, আইন প্রয়োগের দুর্বলতা এবং ব্যবহারকারীদের অসচেতনতার কারণে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে এখন কার্যত একটি ‘ডেথ ট্র্যাক’-এ পরিণত হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের হামলা ঠেকাতে প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা চেয়েছিল যুক্তরাষ্ট্র, দেয়নি পোল্যান্ড

৩০০ ফিট এক্সপ্রেসওয়ে এখন ডেথ ট্র্যাক ► গতির উন্মাদনায় হামেশা মৃত্যু ► নিষিদ্ধ সড়কে অটোরিকশার দাপট ► গভীর রাতে বিপজ্জনক রেসিং

আপডেট সময় ০৯:২৩:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

ঘড়ির কাঁটায় তখন সকাল সাড়ে ৯টা। স্কুল-অফিস সময়ের ব্যস্ততায় রাজধানীর অন্য সড়কের মতোই পূর্বাচলের ৩০০ ফিট এক্সপ্রেসওয়েটিও তখন যানবাহনে মুখর। অস্ট্রেলিয়ান ইন্টারন্যাশনাল স্কুলের সামনে সার্ভিস রোডে কয়েকটি অটোরিকশা প্রতিযোগিতা করে যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল। সড়কের বড় অংশই ছিল তাদের দখলে। ঠিক তখনই একটি প্রাইভেটকার দ্রুতগতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় একটি অটোরিকশাকে।

গতকালের ওই দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও অটোরিকশার যাত্রী কাইয়ুম মিয়া (৬০) নিহত হন। গুরুতর আহত অটোচালক বোরহান উদ্দিন এখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

এই ঘটনা বিচ্ছিন্ন নয়। ৩০০ ফিট এক্সপ্রেসওয়ে ক্রমেই দুর্ঘটনার হটস্পটে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটছে- কেউ ঘটনাস্থলেই প্রাণ হারাচ্ছেন, কেউ চিকিৎসাধীন অবস্থায় মারা যাচ্ছেন, আবার অনেকে স্থায়ীভাবে পঙ্গুত্ব বরণ করছেন।

গতকাল সার্ভিস রোডে দুর্ঘটনার আগের দিনই মূল এক্সপ্রেসওয়েতে দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান একটি বাসকে ধাক্কা দেয়। এর আগেও ১০ মার্চ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৩০০ ফুট এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেটকারে হইহুল্লোড় করতে করতে যাচ্ছেন কয়েকজন যুবক। চালক যখন একের পর এক গাড়ি অতিক্রম করছিলেন, যাত্রীরা তাকে উৎসাহ দিচ্ছিলেন। একপর্যায়ে গাড়ির গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার ছাড়িয়ে যায়। কিছুক্ষণের মধ্যেই সেটি অন্য একটি গাড়িতে সজোরে ধাক্কা মারে- বন্ধ হয়ে যায় ভিডিও।

আইন অনুযায়ী, এই সড়কে প্রাইভেটকার ও বাসের সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৮০ কিলোমিটার, মোটরসাইকেলের জন্য ৬০ এবং ট্রাকের জন্য ৫০ কিলোমিটার। সার্ভিস রোডে গতি আরও কম। পাশাপাশি অটোরিকশা চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব নিয়মের প্রায় কোনো প্রয়োগই নেই। এ ছাড়া প্রয়োজনীয় অনেক স্থানে নেই ফুটওভারব্রিজ। ফলে শুধু যানবাহনের সংঘর্ষ নয়, রাস্তা পার হতে গিয়েও প্রাণ হারাচ্ছেন পথচারীরা। গত ২৩ ফেব্রুয়ারি রাতে পিঙ্কসিটি এলাকায় এক ব্যক্তি সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির গাড়ির ধাক্কায় নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, তার লাশ প্রায় এক ঘণ্টা সড়কে পড়ে ছিল।

স্থানীয়দের অভিযোগ, সড়কটিতে পর্যাপ্ত ফুটওভারব্রিজ নেই। যেগুলো আছে, তার বেশির ভাগই অপ্রয়োজনীয় স্থানে নির্মাণ করা হয়েছে। মস্তুল এলাকায় দায়িত্বে থাকা বিআরটিসির টিকিট বিক্রেতা বলেন, যেখানে বাস থামে, দুই পাশে সংযোগ সড়ক, মানুষ যেখান দিয়ে রাস্তা পার হয়, সেখান থেকে অন্তত ৪০০ মিটার দূরে ফুটওভার ব্রিজ তৈরি করা হয়েছে। সারা মাসে ১০ জন সেটা দিয়ে পার না। দৌড়ে মূল সড়ক পার হতে গিয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটছে।

দুর্ঘটনা নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশ বিভিন্ন স্থানে চেকপোস্ট বসালেও কার্যকর নজরদারির অভাব স্পষ্ট। স্পিডগান না থাকায় অতিরিক্ত গতির গাড়ি শনাক্ত করা যাচ্ছে না। নিষিদ্ধ হলেও অটোরিকশা চলছে নির্বিঘ্নে, এমনকি উল্টো পথেও। গত ২৯ মার্চ বিকাল ৩টা থেকে ২৪ ঘণ্টার অভিযানে অতিরিক্ত গতি ও অন্যান্য অপরাধে প্রায় ৭০টি মামলা দায়ের করে ট্রাফিক পুলিশ। তবে এতে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

অন্যদিকে সন্ধ্যার পর সড়কটির চিত্র পুরোপুরি বদলে যায়। আলোকসজ্জায় ঝলমলে পরিবেশে ভিড় বাড়তে থাকে। কেউ ঘুরতে আসেন, কেউ ভিডিও কনটেন্ট তৈরি করেন, আবার অনেকে দলবেঁধে খাবারের উদ্দেশ্যে বের হন। এক্সপ্রেসওয়ের বিভিন্ন ইন্টারসেকশন ছোটখাটো পার্ক বা আড্ডাস্থলে পরিণত হয়। গভীর রাতে পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেয়। সড়কটি তখন রেসিং ট্র্যাকে পরিণত হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের প্রতিযোগিতামূলক দৌড় চলে। শব্দ শোনা যায় দূরদূরান্ত থেকে।

পুলিশ অফিসার হাউজিং সোসাইটি (পিওএইচএস) সংলগ্ন ইউটার্নে চা বিক্রি করেন ইমরান। তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো দুর্ঘটনা দেখি। মূল কারণ উচ্চগতি, অটোরিকশার দখল আর উল্টো পথে চলাচল। রাতের দিকে পরিস্থিতি সবচেয়ে ভয়ংকর হয়। অনেক বাইকার স্টান্ট করে, হাত ছেড়ে বাইক চালায়- চোখের সামনে মানুষ পিষ্ট হতে দেখেছি।’

দুর্ঘটনা বিশেষজ্ঞদের মতে, পরিস্থিতি নিয়ন্ত্রণে জরুরিভিত্তিতে কয়েকটি পদক্ষেপ প্রয়োজন। এর মধ্যে রয়েছে- অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ করা বা আলাদা লেন করে দেওয়া, স্বয়ংক্রিয় স্পিড ক্যামেরা স্থাপন, অতিরিক্ত গতির জন্য কঠোর জরিমানা এবং যানবাহনে স্পিড গভর্নর নিশ্চিত করা। পাশাপাশি যেসব স্থানে মানুষ বেশি পারাপার হয়, সেখানে ফুটওভার ব্রিজ নির্মাণেরও পরামর্শ দিয়েছেন তারা।

মস্তুল এলাকায় দায়িত্বরত খিলক্ষেত থানার উপপরিদর্শক রাজু আহমেদ বলেন, ‘প্রায় সব যানবাহনই গতিসীমা অমান্য করে। অনেকেই ১৩০ কিলোমিটার গতিতে গাড়ি চালায়। ফলে দুর্ঘটনা এড়ানো কঠিন হয়ে পড়ে।’ তিনি জানান, উচ্চগতির কারণে অনেক সময় গাড়ি থামানোও সম্ভব হয় না। এদের বড় অংশই দুর্ঘটনা ঘটায়। নিজেরাও বিপদে পড়ে, অন্যদেরও বিপদে ফেলে। তিনি ভাঙা ব্যারিকেড দেখিয়ে বলেন, প্রায়ই উচ্চগতিতে মোটরসাইকেল, প্রাইভেট কার এসে গতি নিয়ন্ত্রণ করতে না পেরে পুলিশের ব্যারিকেডে ধাক্কা মারে। সপ্তাহে খুব কম দিনই দুর্ঘটনা ছাড়া যায়। দুর্ঘটনা প্রতিরোধে সাধ্যমতো চেষ্টা করছেন বলে জানান।

এদিকে সড়কটির ইউটার্নগুলোতে সিগন্যাল লাইট চালু আছে বহুদিন ধরে। তবে তা শুধু নিয়ম রক্ষার্থে। কখনো সিগন্যাল দেখে গাড়ি থামতে দেখা যায়নি।

সব মিলিয়ে, উন্নত অবকাঠামো থাকা সত্ত্বেও নিয়ন্ত্রণহীনতা, আইন প্রয়োগের দুর্বলতা এবং ব্যবহারকারীদের অসচেতনতার কারণে ৩০০ ফুট এক্সপ্রেসওয়ে এখন কার্যত একটি ‘ডেথ ট্র্যাক’-এ পরিণত হয়েছে।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481