ঢাকা ০১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
  • ৭৭ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানায় গ্রেফতার আসামি ইসমাঈল হোসেনের পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে থানার সাব-ইন্সপেক্টর জহিরুল ইসলামকে ক্লোজ করেছে জেলা পুলিশ। বুধবার (১ এপ্রিল) নারায়ণগঞ্জ জেলা পুলিশের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

‎‎জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, দায়িত্বে অবহেলার কারণে জহিরুল ইসলামকে ক্লোজ করা হয়েছে। একই সঙ্গে ঘটনাটি তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে।

‎‎এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) আড়াইহাজার থানায় এ পলায়নের ঘটনা ঘটে। পালিয়ে যাওয়া আসামি ইসমাঈল হোসেন (৩০) উপজেলার খাগকান্দা ইউনিয়নের চরকমলাপুর এলাকার বাসিন্দা এবং হাবিবুল্লাহর ছেলে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জমিসংক্রান্ত বিরোধের জেরে গত ২৩ ও ২৪ মার্চ চরকমলাপুর এলাকায় ধারালো অস্ত্রসহ সশস্ত্র হামলার ঘটনা ঘটে। এতে কয়েকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ভুক্তভোগী বিল্লাল হোসেন বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

‎মামলায় মোট ১৩ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। তারা হলেন- আব্দুল্লাহ (৩৭), মাছুম (৩৫), ইয়াহিয়া (৫০), ইয়ানুছ (৪০), ইসমাঈল (৩০), জালাল (২৮), জাকারিয়া (৪৮), ইয়াছিন (২০), হাবিরুল্লাহ (৬০), মাহাবুল্লাহ (৫৫), রোমান (২৬), সবুজ (৩০) এবং জুয়েল (২২)। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়েছে।

‎মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ইসমাঈলকে গ্রেফতার করে। জানা যায়, তাকে গ্রেফতার করেন উপ-পরিদর্শক (এসআই) অজিত কুমার। পরে থানায় এনে সেকেন্ড অফিসার জহিরুল ইসলামের কক্ষে বসানো হয়। সেখান থেকেই কৌশলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে।

পরে মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে জেলা পুলিশের বিশেষ অভিযানে আড়াইহাজার উপজেলার উচিৎপুর বাজার এলাকা থেকে ইসমাঈল হোসেনকে গ্রেফতার করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

আড়াইহাজার থানা থেকে আসামি পলায়ন, সাব-ইন্সপেক্টর ক্লোজড

আপডেট সময় ১২:৩৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬