ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

বিদেশি নির্ভরতা কমিয়ে রপ্তানিতে দেশীয় বীমার নতুন সুযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

রপ্তানি প্রক্রিয়ায় বিদেশি প্রতিষ্ঠানের ওপর নির্ভরতা কমাতে নতুন নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে দেশীয় বীমা কোম্পানির কভারেজের বিপরীতে ওপেন অ্যাকাউন্ট পদ্ধতিতে পণ্য রপ্তানির সুযোগ পাওয়া যাবে।

মঙ্গলবার (৭ অক্টোবর) জারি করা এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক জানায়, ব্যাংকগুলো স্থানীয় বীমা কোম্পানি থেকে পেমেন্ট আন্ডারটেকিং বা পেমেন্ট রিস্ক কভারেজ গ্রহণ করতে পারবে। এতদিন পর্যন্ত এই সুবিধা কেবল বিদেশি ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের পেমেন্ট গ্যারান্টির মাধ্যমেই সীমাবদ্ধ ছিলো।নতুন নির্দেশনা অনুযায়ী, দেশীয় বীমা কোম্পানির ইস্যুকৃত বৈদেশিক মুদ্রাভিত্তিক বীমা পলিসির আওতায় ওপেন অ্যাকাউন্টে রপ্তানি করা যাবে। তবে রপ্তানি আয় দেশে ফেরত না এলে বীমা দাবি বৈদেশিক মুদ্রায় নিষ্পত্তি করতে হবে। প্রয়োজন হলে বীমা কোম্পানিগুলো বিদেশি প্রতিষ্ঠান থেকে পুনর্বীমা (রিইনশিওরেন্স) নিতে পারবে—তাদের নিজস্ব নিয়ন্ত্রক কাঠামোর আওতায়।

এছাড়া, স্থানীয় বীমা কভারেজের ভিত্তিতে ব্যাংকগুলো রপ্তানিকৃত পণ্যের বিপরীতে অর্থায়ন বা পোস্ট-শিপমেন্ট ফাইন্যান্সিং সুবিধাও দিতে পারবে।
বাংলাদেশ ব্যাংকের এ পদক্ষেপে রপ্তানিকারকরা মনে করছেন, এই নীতিগত পরিবর্তন বিদেশি প্রতিষ্ঠানের ওপর অতিরিক্ত নির্ভরতা কমাবে। একইসঙ্গে বাণিজ্যিক অর্থায়নে নমনীয়তা বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বাজারে দেশের রপ্তানিকারকদের প্রতিযোগিতা সক্ষমতা আরও জোরদার হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

বিদেশি নির্ভরতা কমিয়ে রপ্তানিতে দেশীয় বীমার নতুন সুযোগ

আপডেট সময় ০৫:৪৭:৩১ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫