ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান Logo রিসোর্টের ‘৫০১’ ঘটনা ছিল ফ্যাসিবাদী হাসিনার ব্যর্থ প্রজেক্ট: মামুনুল হক Logo ‘আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত হোন’: খুলনার সমাবেশে জামায়াত আমির Logo বিশ্বকাপে বাংলাদেশের সমর্থনকে বিশ্বব্যাপী প্রচার করতে চায় আর্জেন্টিনা Logo বাংলাদেশের সামনে এখন তিনটি বড় লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী Logo নেতানিয়াহুকে মানসিকভাবে সুস্থ রাখতে মাঝেমধ্যে কঠিন হতে হয়: ট্রাম্প Logo সরকারের কাঁধে হাসিনা ও আওয়ামী লীগের ভূত সওয়ার হয়েছে: মামুনুল হক Logo ২৩ জুন উপলক্ষে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর Logo দেশের স্বার্থে প্রয়োজনে যুক্তরাষ্ট্রে যাব, আমাদের কাউকে খুশি করার জন্য নাচতে হবে না Logo সব মন্ত্রণালয়ে তিনি আজান দেন একামতও দেন, মাঝেমধ্যে সংসদে ফতোয়াও দেন

ইউনেস্কোর সভাপতি পদে বিজয় বাংলাদেশ ‘সফট পাওয়ারে’ বিশ্বে অবস্থান দৃঢ় করেছে: শিক্ষা উপদেষ্টা

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০২:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি পদে নির্বাচিত হয়েছে বাংলাদেশ। সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এবারই প্রথম সভাপতি পদে বাংলাদেশের কোনো প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ‘সফট পাওয়ার হিসেবে বিশ্ব দরবারে অবস্থান দৃঢ় করেছে বলে মনে করেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার।

মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা এ কথা বলেন। এ সাফল্যে তিনি ‘গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে’ দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেন, ইউনেস্কোর সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন, যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন।

শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। এটি কেবল বাংলাদেশের কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এ অর্জনের মাধ্যমে বাংলাদেশ সফট পাওয়ার হিসেবে বিশ্বের দরবারে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।ড. সি আর আবরার বলেন, ১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এ বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, সোমবার (৭ অক্টোবর) ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) ২২২তম অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

জার্মানি-আইভরি কোস্টের গ্রুপসেরার লড়াইয়ে জিতবে কে, যা বলছে পরিসংখ্যান

ইউনেস্কোর সভাপতি পদে বিজয় বাংলাদেশ ‘সফট পাওয়ারে’ বিশ্বে অবস্থান দৃঢ় করেছে: শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় ০২:৪৩:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫