ঢাকা ০২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরাইলের দাবি Logo আশা করি সরকারি দল আমাদের সহযোগিতা করবেন: জামায়াত আমির Logo কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ : গাফিলতির প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি Logo অন্তর্বর্তী সরকারের নীতিমালা বাতিলের দাবিতে সার ডিলারদের কঠোর কর্মসূচির হুঁশিয়ারি Logo সংসদের বিশেষ কমিটিতে ২৬টি অধ্যাদেশ নিয়ে আলোচনা Logo কৃষিমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংকের প্রতিনিধিদলের সাক্ষাৎ Logo ঢাকায় পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ Logo টালিউড তারকা রাহুল মারা গেছেন Logo ইরানের কাছে যুদ্ধের ক্ষতিপূরণ চাইল সংযুক্ত আরব আমিরাত Logo আগুনে ক্ষতিগ্রস্ত রায়েরবাজার কৃষি মার্কেট পরিদর্শন ববি হাজ্জাজের

টালিউড তারকা রাহুল মারা গেছেন

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান ৪২ বছর বয়সী অভিনেতা।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।

ভাস্করের ভাষ্য, কিন্তু এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। অবাক লাগছে, সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল! ভাবতেও পারছি না।

রাহুল অরুণোদয়ের অভিনয়জীবন শুরু হয় থিয়েটার দিয়ে। ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। টালিউডে বড় ও ছোট উভয় পর্দায় কাজ করেছেন রাহুল। ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছিল। পাশাপাশি তার পডকাস্ট অনুষ্ঠান ‘সহজ কথা’ও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত কারখানা থেকে বিপজ্জনক পদার্থ ছড়ায়নি: ইসরাইলের দাবি

টালিউড তারকা রাহুল মারা গেছেন

আপডেট সময় ১২:০৫:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬

টালিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (রাহুল ব্যানার্জী) মারা গেছেন। ভারতের দিঘার তালসারি সৈকতে শুটিংয়ের সময় অনাকাঙিক্ষত এক দুর্ঘটনায় না ফেরার দেশে পাড়ি জমান ৪২ বছর বয়সী অভিনেতা।

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কলকাতার একাধিক গণমাধ্যম।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদন থেকে জানা যায়, রোববার (২৯ মার্চ) ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিংয়ে দুর্ঘটনা শিকার হন রাহুল। এ সিরিয়ালের শুটিং ভারতের দিঘার তালসারি সৈকতে হচ্ছিল। সেখানেই পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা তাকে উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। ঘটনার পর দ্রুত তাকে দিঘা হাসপাতালে নেওয়া হয়। তবে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি বলে জানা গেছে।

ধারাবাহিকটিতে রাহুলের সঙ্গে অভিনয় করছিলেন ভাস্কর বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরো ইউনিট তালসারিতে শুটিং করছিল। শুটিং শেষে অনেকেই মধ্যাহ্নভোজে ব্যস্ত ছিলেন। এ সময় রাহুল আরও কিছু শট দিয়ে আসবেন বলে জানান।

ভাস্করের ভাষ্য, কিন্তু এমন কিছু ঘটে যাবে, ভাবতেও পারছি না। অবাক লাগছে, সুস্থ তরতাজা মানুষ এভাবে চলে গেল! ভাবতেও পারছি না।

রাহুল অরুণোদয়ের অভিনয়জীবন শুরু হয় থিয়েটার দিয়ে। ৪৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন এই অভিনেতা। টালিউডে বড় ও ছোট উভয় পর্দায় কাজ করেছেন রাহুল। ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘চিরদিনই তুমি যে আমার’-এর মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান তিনি।

সম্প্রতি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে তার অভিনয় দর্শকদের প্রশংসা পাচ্ছিল। পাশাপাশি তার পডকাস্ট অনুষ্ঠান ‘সহজ কথা’ও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481