ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ Logo ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু Logo মাদক ব্যবসা ছাড়ুন, না হলে এলাকা ছাড়ুন : এমপি আবু তালিব Logo ইরান সংঘাতে না জড়াতে চীনকে অনুরোধ করেছিলেন ট্রাম্প Logo প্রথমার্ধ শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোড়া গোলে এগিয়ে যুক্তরাষ্ট্র Logo পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে: পাকিস্তান হাইকমিশনার Logo শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে জাবিতে নবীনবরণ, ‘পাইলট প্রকল্প’ বিশ্ববিদ্যালয় গড়ার ইঙ্গিত Logo এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা অর্থ বেড়েছে ৪১ শতাংশ Logo আমি ছাড়া কেউ মাজার ভাঙার বিরুদ্ধে কথা বলে না : রুমিন ফারহানা Logo পানিকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের

তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ/ত্যার অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

নড়াইল সদর উপজেলায় একটি ফিলিং স্টেশনে তেল নেওয়া নিয়ে বাকবিতণ্ডার জেরে ম্যানেজার ও তার সহকর্মীকে ট্রাকচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাম্প ম্যানেজার নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার এক সহকর্মী। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম নাহিদ। তিনি তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। আর আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বরাত জানা যায়, নড়াইলে কয়েকদিন ধরে তেলের তীব্র সংকটের কারণে ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। এরই মধ্যে শনিবার রাত আনুমানিক ২টার দিকে তানভীর ফিলিং স্টেশনে এক ট্রাকচালক লাইনে অপেক্ষা না করে তেল নেওয়ার চেষ্টা করলে পাম্প কর্তৃপক্ষ তাকে সিরিয়াল অনুযায়ী অপেক্ষা করতে বলে।

এ নিয়ে ম্যানেজার নাহিদের সঙ্গে ওই চালকের বাকবিতণ্ডা হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একপর্যায়ে চালক হুমকি দিয়ে বলেন, তাকে তেল না দিলে এর পরিণতি ভালো হবে না। পরে নাহিদ ও তার সহকর্মী জিহাদুল স্টেশন থেকে বের হলে অভিযুক্ত ট্রাকচালক তাদের পিছু নেয়। কিছু দূর যাওয়ার পর বিকট শব্দ শুনে স্থানীয়রা গিয়ে দেখেন, তারা দুজনই সড়কে গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। অভিযোগ রয়েছে, ট্রাকচালক ইচ্ছাকৃতভাবে তাদের ওপর ট্রাক তুলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। জিহাদুলের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়েছে। জানা গেছে, তার পায়ে গুরুতর আঘাত লেগেছে।

ঘটনার পর এখনো অভিযুক্ত ট্রাকচালক ও সংশ্লিষ্ট ট্রাকটি শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

নারীর ক্ষমতায়নে ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতা চায় বাংলাদেশ

তেল না পেয়ে বাকবিতণ্ডার জেরে পাম্প ম্যানেজারকে ট্রাকচাপায় হ/ত্যার অভিযোগ

আপডেট সময় ১০:৪৯:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬