ঢাকা ০৫:৩০ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo বিদ্যুতের প্রিপেইড মিটারের প্রোগ্রাম পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী Logo বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠাই স্বাধীনতার প্রকৃত লক্ষ্য : ঢাবি উপাচার্য Logo উত্তরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ Logo যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল তেল আবিব, পুলিশের ব্যাপক লাঠিচার্জ Logo স্পিকারের সহধর্মিণী ও জামায়াত এমপির মায়ের মৃত্যুতে সংসদে মোনাজাত করলেন চিফ হুইপ Logo কার হাতে ইতিহাসের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক ‘জার বোম্বা’ Logo যেকোনো সময়ের চেয়ে এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক: সড়ক পরিবহনমন্ত্রী Logo ইরানের আবাসিক এলাকায় যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলায় আহত ৯ সাধারণ নাগরিক Logo অনিয়মে জড়িত আইন কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অ্যাটর্নি জেনারেল Logo পেট্রোল-ডিজেলের বাংলা কী জানেন?

বিয়ে বাড়িতে গান, কনের স্বজনদের মসজিদে ডেকে মারধরের অভিযোগ

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোয় মসজিদে ডেকে কনের আত্মীয়-স্বজনদের মারধরের অভিযোগ পেয়েছে পুলিশ।

উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুস সালাম জামে মসজিদে শুক্রবার জুমার পর ঘটা এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান।

তিনি বলেন, শনিবার বিকেলে কনের বাবা আবুল কালাম আজাদ অভিযোগটি করেন।

আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ২৩ মার্চ মসজিদ সংলগ্ন তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল।

তখন গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কয়েকজন এসে আপত্তি জানায়। তারা গান বন্ধ করে দেন এবং ক্ষমাও চান।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম বিষয়টি মিটে গেছে। কিন্তু শুক্রবার জুমার নামাজ শেষে শরিফুল ইসলাম লোকজনকে উসকে দেন।
তারা মসজিদে আমাদের ওপর হামলা চালায়। 

আবুল কালাম আজাদ দাবি করেন, এ সময় তাকে ছাড়াও তার আত্মীয় মুসলিম, আহাদ, শরিফ, দুরুল ও আসগরকে মারধর করা হয়। তার শ্বশুর আশিকুল ইসলাম পালিয়ে আসতে সক্ষম হন। কিন্তু পরে নিরাপত্তাহীনতায় তিনি ও তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

কনের খালা তানিয়া আক্তার বলেন, আমার বাবা-মা এখন ভয়ে বাড়ির বাইরে। হামলাকারীরা হুমকি দিচ্ছে, যেখানে পাবে সেখানেই মারবে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের মোড়ল শরিফুল ইসলাম। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

শুধু নিষেধাজ্ঞা অমান্য করে গান বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমাদের গ্রামে গত দুই বছর ধরে সাউন্ড বক্সে গান বাজানো সামাজিকভাবে নিষিদ্ধ। 

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে জুমার নামাজ শেষে মসজিদেই হামলা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তবে অভিযোগকারী মৌখিকভাবে বলেছেন, মসজিদে মারধরের ঘটনাটি গ্রামে বসে মীমাংসার কথা চলছে। পরবর্তীতে ব্যবস্থা নিতে তারা জানাবেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

বিদ্যুতের প্রিপেইড মিটারের প্রোগ্রাম পরীক্ষা–নিরীক্ষা করা হচ্ছে: বিদ্যুৎমন্ত্রী

বিয়ে বাড়িতে গান, কনের স্বজনদের মসজিদে ডেকে মারধরের অভিযোগ

আপডেট সময় ১২:৩৩:২৩ পূর্বাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় বিয়ে বাড়িতে গান বাজানোয় মসজিদে ডেকে কনের আত্মীয়-স্বজনদের মারধরের অভিযোগ পেয়েছে পুলিশ।

উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামের বাইতুস সালাম জামে মসজিদে শুক্রবার জুমার পর ঘটা এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছেন বলে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান।

তিনি বলেন, শনিবার বিকেলে কনের বাবা আবুল কালাম আজাদ অভিযোগটি করেন।

আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ২৩ মার্চ মসজিদ সংলগ্ন তার শ্বশুর আশিকুল ইসলামের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে সাউন্ড বক্সে গান বাজানো হচ্ছিল।

তখন গ্রামের মোড়ল শরিফুল ইসলামের নির্দেশে কয়েকজন এসে আপত্তি জানায়। তারা গান বন্ধ করে দেন এবং ক্ষমাও চান।
তিনি বলেন, আমরা ভেবেছিলাম বিষয়টি মিটে গেছে। কিন্তু শুক্রবার জুমার নামাজ শেষে শরিফুল ইসলাম লোকজনকে উসকে দেন।
তারা মসজিদে আমাদের ওপর হামলা চালায়। 

আবুল কালাম আজাদ দাবি করেন, এ সময় তাকে ছাড়াও তার আত্মীয় মুসলিম, আহাদ, শরিফ, দুরুল ও আসগরকে মারধর করা হয়। তার শ্বশুর আশিকুল ইসলাম পালিয়ে আসতে সক্ষম হন। কিন্তু পরে নিরাপত্তাহীনতায় তিনি ও তার স্ত্রী বাড়ি ছেড়ে অন্যত্র চলে গেছেন।

কনের খালা তানিয়া আক্তার বলেন, আমার বাবা-মা এখন ভয়ে বাড়ির বাইরে। হামলাকারীরা হুমকি দিচ্ছে, যেখানে পাবে সেখানেই মারবে। আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন গ্রামের মোড়ল শরিফুল ইসলাম। তিনি বলেন, কোনো মারধরের ঘটনা ঘটেনি।

শুধু নিষেধাজ্ঞা অমান্য করে গান বাজানো নিয়ে কথা কাটাকাটি হয়েছে। আমাদের গ্রামে গত দুই বছর ধরে সাউন্ড বক্সে গান বাজানো সামাজিকভাবে নিষিদ্ধ। 

ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক বলেন, বিয়ে বাড়িতে গান বাজানোর জেরে জুমার নামাজ শেষে মসজিদেই হামলা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে। তবে অভিযোগকারী মৌখিকভাবে বলেছেন, মসজিদে মারধরের ঘটনাটি গ্রামে বসে মীমাংসার কথা চলছে। পরবর্তীতে ব্যবস্থা নিতে তারা জানাবেন।

Notice: ob_end_flush(): Failed to send buffer of zlib output compression (0) in /home/somokontho/public_html/wp-includes/functions.php on line 5481