ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
Logo সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা Logo অর্ধশতাধিক দেশের ওপর নতুন শুল্ক আরোপের পরিকল্পনা ট্রাম্পের Logo স্বামীর সঙ্গে বিরোধ, ঘরে দেশীয় অস্ত্র থাকার কথা পুলিশকে বলে দিলেন স্ত্রী Logo নরেন্দ্র মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক Logo স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি Logo পুরুষ নির্যাতন প্রতিরোধে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট Logo সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে জড়িয়ে প্রকাশিত খবরের দিকে নজর রাখছে জামায়াত Logo শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না : সারোয়ার তুষার Logo স্পেনের বিশ্বকাপ জয়ে খুশির জোয়ারে ভাসছেন ফিলিস্তিনিরা Logo ১৭ বছর এমপি-মন্ত্রীরা মাদকের ডিলার হিসেবে কাজ করেছে: নিপুণ রায়

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১২:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬
  • ১১৩ বার পড়া হয়েছে
বগুড়ার সারিয়াকান্দিতে পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. শয়ন (২৪) নামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার (২৫ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শয়ন ভেলাবাড়ি ইউনিয়নের জোড়গাছা গ্রামের মৃত টিপু মন্ডলের ছেলে। তিনি স্থানীয় বাজারে ব্যবসা করতেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের কর্মী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৮টার দিকে শয়ন জোড়গাছা পূর্বপাড়ার একটি স-মিল এলাকায় অবস্থান করছিলেন। এ সময় পূর্ব শত্রুতার জেরে  তাকে লক্ষ্য করে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যায়। রাত ৯টার দিকে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচা ও ভেলাবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান লুৎফর হায়দার রুমিন বলেন, ‘খবর পেয়ে আমি হাসপাতালে এসেছি। শয়নের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল কি না, তা আমাদের জানা নেই। কেন তাকে এভাবে হত্যা করা হলো, সেটিও বুঝতে পারছি না।’

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক মুস্তাফিজুর রহমান সুমন শয়নের রাজনৈতিক পরিচয় নিশ্চিত করে বলেন, ‘শয়ন দলের একজন একনিষ্ঠ কর্মী ছিলেন।

এই হত্যাকাণ্ডের খবর পেয়ে আমরা মর্মাহত। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।’বগুড়ার ছিলিমপুর মেডিকেল ফাঁড়ির এটিএসআই লালন হোসেন বলেন, ‘নিহতের বুকের নিচে ছুরিকাঘাতের গভীর ক্ষত রয়েছে। হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আমরা জানতে পেরেছি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

কামাল হোসাইন

হ্যালো আমি কামাল হোসাইন, আমি গাইবান্ধা জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি। ২০১৭ সাল থেকে এই পত্রিকার সাথে কাজ করছি। এভাবে এখানে আপনার প্রতিনিধিদের সম্পর্কে কিছু লিখতে পারবেন।
জনপ্রিয় সংবাদ

সহজ হচ্ছে এনআইডি সংশোধন, প্রবাসীদের ভোটার নিবন্ধনে কমছে জটিলতা

বগুড়ায় ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক দলের কর্মী নিহত

আপডেট সময় ১২:৪৩:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬